শুক্রবার, মে ২২, ২০২৬

গাইবান্ধায় অগ্নিকাণ্ডে প্রিন্টিং প্রেসসহ ৮টি দোকান পুড়ে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি


‎মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা শহরের সার্কুলার রোডে তাজ সিনেমা হল সংলগ্ন এলাকায় শনিবার সকাল ৮টার সময় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বাঁধন প্রিন্টিং প্রেসসহ ৮টি দোকানের মালামাল সম্পুর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ করেই বাঁধন প্রিন্টিং প্রেসে আগুনের সূত্রপাত হয়। এসময় আদিত্য স্টোর, নিয়ত ভ্যারাইটিস, ছোটনের দোকান, রতন কিউট সেলুনসহ আরও কয়েকটি দোকানে মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে জনসাধারণের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

‎খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও, ততক্ষণে ৮টি দোকানের ভেতরের মালামাল, যন্ত্রপাতি ও আসবাবপত্র পুড়ে নিঃশেষ হয়ে যায়।

‎গাইবান্ধা ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও অগ্নিকাণ্ডের সঠিক কারণ বা সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।

More like this
Related

গাইবান্ধা সরকারি বালিকা বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মোঃ মাহমুদুল হাবিব রিপন, ‎গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা সরকারি বালিকা বিদ্যালয়ের...

আজ এস এম সুলতানের ৩১ তম মৃত্যু বার্ষিকী

শুভ সরকার,নড়াইল নড়াইলে বিশ্ব বরেণ্য চিত্র শিল্পী এস, এম ,...

গাইবান্ধায় গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ (মাজার এলাকা)...

খুলনায় বিএনপি কার্যালয়ে হামলা, নিহত ০১

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) সংলগ্ন এলাকায় বিএনপির...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular