সোমবার, মার্চ ২, ২০২৬

মনোনয়ন বাতিল না হলে লাগাতার কর্মসূচির হুমকি বিএনপি নেতা টিপুর সমর্থকদের

বাগাতিপাড়া (নাটোর)প্রতিনিধিঃ

মনোনয়ন বাতিল না হলে লাগাতার কর্মসূচির হুমকি, ছবি: মোঃফজলে রাব্বি


নাটোরের বাগাতিপাড়ায় বিএনপির মনোনয়ন নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। কেন্দ্রীয় বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুকে মনোনয়ন না দিয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন (পুতুল)-কে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে প্রার্থী করায় টিপুর সমর্থকরা বিক্ষোভ ও পথসভা করেছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মণহাটী মোড় থেকে মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে মালঞ্চি বাজারে গিয়ে পথসভায় মিলিত হয়। বিক্ষোভকারীরা জানান, ব্যারিস্টার ফারজানা শারমিনের মনোনয়ন বাতিল করে তাইফুল ইসলাম টিপুকে ধানের শীষ প্রতীকে প্রার্থী ঘোষণা করতে হবে।

আরও পড়ুন: গাইবান্ধায় গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা

তারা বলেন, শুক্রবারের মধ্যে দাবি না মানলে শনিবার থেকে লাগাতার কর্মসূচি দেওয়া হবে।

পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা নয়ন। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র একেএম শরিফুল ইসলাম লেলিন, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক দয়ারামপুর ইউপি চেয়ারম্যান আনসার আলী, সাবেক পৌর আহ্বায়ক ময়নুদ্দিন আলমগীর শামীম (শামীম সরকার) প্রমুখ।

বক্তারা বলেন, তাইফুল ইসলাম টিপু একজন পরিশ্রমী ও ত্যাগী নেতা। তাকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হলে নেতাকর্মীদের মধ্যে বিভেদ সৃষ্টি হবে। তারা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে মনোনয়ন পুনর্বিবেচনার আহ্বান জানান।

More like this
Related

আওয়ামীলীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর জামিন

ন্যাশনাল ডেস্ক রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র...

আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন ডা. তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক অবশেষে প্রার্থিতা ফিরে পেয়েছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী...

গাইবান্ধা পৌর শাখা বিএনপির নির্বাচন

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা পৌর শাখা বিএনপির...

বিএনপির ২০০ আসনে একক প্রার্থী তালিকা প্রস্তুত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি এখন নির্বাচনী...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular