শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

গ্রামের নীরবতায় লুকিয়ে থাকা রহস্য নিয়ে ওয়েব স্কীনে মুক্তি পাচ্ছে নাটক “পানকৌড়ি মেয়ে”

বিনোদন ডেস্ক

এক জোছনা রাতে প্রেমিক চন্দনের সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ হয়ে যায় শকুন্তলা নামের এক তরুণী। এরপর থেকেই শুরু হয় রহস্য। গ্রামজুড়ে চলে পুলিশি জিজ্ঞাসাবাদ, কিন্তু শকুন্তলার কোনো সন্ধান মেলে না। যেন হাওয়ায় মিলিয়ে যায় সে।

এই রহস্যময় গল্প নিয়েই নির্মিত হয়েছে রোমান্টিক থ্রিলার ধারার নাটক “পানকৌড়ি মেয়ে”। গল্পের প্রেক্ষাপট চিত্রাপাড়া গ্রাম। দীর্ঘদিনের প্রেমিক চন্দনের পাশাপাশি শকুন্তলাকে ভালোবাসত জেলে পাড়ার যুবক সুকুমার। শকুন্তলার নিখোঁজে পুরো গ্রাম শোকাহত হলেও কেউ কোনো তথ্য উদঘাটন করতে পারে না। কেবল সুকুমারের মনে পড়ে, সেই রাতে সে ধারালো হাঁসিয়া হাতে একজনকে যেতে দেখেছিল, যাকে সে চেনে। কিন্তু সে কে? এই প্রশ্নই গল্পের মূল রহস্য।

এ নাটকে অভিনয় করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় কিছু অভিনয়শিল্পীরা পরশ মনি, আশিকুর রহমান, মুকুল সিরাজ, মামুন চৌধুরী রিপন, শুভ সরকার, সানজিদা কানিজ, মাহিয়া ইরা, রাকিবিল বারী, মোঃ মহিউদ্দিনসহ অনেকে।

চিত্রগ্রহণ করেছেন সুমন ইমরান। সম্পাদনা ও রং বিন্যাসে রয়েছেন সাদেকুল ইসলাম দিনার। আবহ সঙ্গীত পরিচালনা করেছেন মোহাম্মাদ আপেল মাহমুদ এমিল। লাইন প্রোডিউসার হিসেবে কাজ করেছেন তিমা সিদ্দিকা।

গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন যারযিস আহমেদ। সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন মইনুল ইসলাম।

৪৫ মিনিট দৈর্ঘ্যের এই নাটকটি আগামী ৮ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার জনপ্রিয় Web Screen ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে

রহস্য, প্রেম ও থ্রিলের মিশেলে ‘পানকৌড়ি মেয়ে’ দর্শকদের জন্য এক ভিন্নধর্মী অভিজ্ঞতা হয়ে উঠবে বলে আশা করছেন।

More like this
Related

কবরে জলজ্যান্ত ছয় সাপ ছাড়লেন নির্মাতা,শিউরে ওঠা অভিজ্ঞতা শেয়ার করলেন তৌসিফ মাহবুব

 বিনোদন প্রতিবেদক || এশিয়ান টাইমস বিডি জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ...

গ্রেফতার ইস্যুতে মুখ খুললেন নুসরাত ফারিয়া

গত বছর ছাত্র আন্দোলন চলাকালে একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার...

‘রামায়ণ’- ছবিতে রণবীরের সাথে থাকছেন অমিতাভ বচ্চন!

‘রামায়ণ’- ছবিতে নতুন চমক, রণবীরের সাথে থাকছেন অমিতাভ বচ্চন! অয়ন...

শকুন্তলা হত্যায় গ্রেফতার অভিনেতা ও সাংবাদিক শুভ সরকার

সাম্প্রতিক সময়ে জনপ্রিয় নাট্য পরিচালক যারযিস আহমেদ এর পরিচালনায়...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular