শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

গোবিন্দগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, চালক ও হেলপার নিহত

মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের গুপিনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


‎স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের ওই অংশে একটি পাথরবাহী ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে রাস্তার পাশে আটকানো অবস্থায় ছিল। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা পাথরবাহী ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বালুবাহী ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

আরও পড়ুন: ঐতিহাসিক সিলেট থেকেই বিএনপির নির্বাচনী লড়াই শুরু, ২২ জানুয়ারি মাঠে নামছেন তারেক রহমান


‎দুর্ঘটনার ফলে বালুবাহী ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার চেষ্টা করলেও অতিরিক্ত আঘাতের কারণে দুজনই ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
‎খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে। নিহতদের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।


‎গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলছে।
‎এদিকে স্থানীয়রা মহাসড়কে রাতের বেলায় ভারী যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন: তীব্র শীতে বিপর্যস্ত গাইবান্ধা: কয়েক দিন ধরে সূর্যের দেখা নেই

More like this
Related

সংবাদের পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের অভিযান : ৫ ইটভাটায় ২৩ লক্ষ টাকা জরিমানাসহ বন্ধের নির্দেশ

মোঃ মাহমুদুল হাবিব রিপন,গাইবান্ধা প্রতিনিধি ‎‎এশিয়ান টাইমস বিডি তে...

লালপুরে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ডাক বিভাগের দাপ্তরিক কার্যক্রম

লালপুর (নাটোর), ১৪ সেপ্টেম্বর: নাটোরের লালপুর উপজেলার গোপালপুর প্রধান...

তীব্র শীতে বিপর্যস্ত গাইবান্ধা: কয়েক দিন ধরে সূর্যের দেখা নেই

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন,গাইবান্ধা প্রতিনিধি এ বছর জানুয়ারির শুরুতেই গাইবান্ধা...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় পদযাত্রা

মোঃ মাহমুদুল হাবিব রিপন, ‎গাইবান্ধা প্রতিনিধি ‎অন্তবর্তীকালিন সরকারের মেয়াদকালে তিস্তা...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular