শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

শীতার্থদের মাঝে গাইবান্ধা প্রেসক্লাবের কম্বল বিতরণ

মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি

কনকনে শীতে অসহায় দুস্থ মানুষ যখন কষ্ট পাচ্ছিলেন তখন গাইবান্ধা প্রেসক্লাব তাদের পাশে দাঁড়াল। রোববার গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

‎এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সহ-সভাপতি জোবায়ের আলী, রেজাউন্নবী রাজু, শফিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন, নির্বাহী সদস্য গোলাম রব্বানী মুসা ও খায়রুল ইসলাম।

আরও পড়ুন: বেদখলকৃত জমি উদ্ধারে মাঠে নেমেছে নড়াইল জেলা পরিষদ

‎কম্বল পেয়ে ছাতার কারিগর জামাল হোসেন বলেন, গাইবান্ধায় এবার শীতের তীব্রতা অনেক বেশী। রাস্তার ধারে বসে কাজ করি। ঠান্ডা হাওয়া আর কুয়াশায় হা পা জমে যায়। সাংবাদিকদের এই সহমর্মিতায় তিনি কম্বল গায়ে জড়িয়ে কাজ করতে পারবেন।

‎বিতরণ অনুষ্ঠানে ১শ ৩০ জন অসহায় ও দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
‎প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা জানান, প্রতিবছরই দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়াবার চেষ্টা করে গাইবান্ধা প্রেসক্লাব। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।

More like this
Related

গাইবান্ধায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত‎

মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের...

মিথ্যা অভিযোগের প্রতিবাদে নড়াইলে সংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া মোড়ে মানববন্ধনে আনিচ শেখ ও...

নড়াইলে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণের নাটক, গ্রেপ্তার ৪

নড়াইল সদর উপজেলার তপনভাগ গ্রামের ইব্রাহিম মোল্যা (৩৮) কে...

বগুড়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা

বগুড়ার শিবগঞ্জে নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয়েছে এক...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular