শুক্রবার, মে ২২, ২০২৬

‎র‍্যাব-১৩ এর মানবিক সহায়তা: কামারজানির চরে শীতবস্ত্র পেল শতাধিক শীতার্ত মানুষ

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া চরে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে র‍্যাব-১৩, গাইবান্ধা। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে শীতের তীব্রতা মোকাবেলায় চরাঞ্চলের হতদরিদ্র মানুষের দুর্ভোগ লাঘবে এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।


‎র‍্যাব-১৩, গাইবান্ধার কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার তারিকুল ইসলামের নেতৃত্বে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এ সময় র‍্যাব-১৩ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান, পুলিশ পরিদর্শক জিয়াদ হাসানসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত থেকে শতাধিক শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।


‎অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা র‍্যাব-১৩ এর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন। বক্তারা বলেন, চরাঞ্চলের মানুষ শীত মৌসুমে সবচেয়ে বেশি কষ্টের মধ্যে থাকেন। এ ধরনের সহায়তা তাদের জন্য বড় সহায়তা ও স্বস্তির কারণ।
‎র‍্যাব-১৩ গাইবান্ধার কোম্পানি কমান্ডার জানান, র‍্যাবের মহাপরিচালকের নির্দেশনায় এবং সিও মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতি বছর শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


‎শীতবস্ত্র পেয়ে কুন্দেরপাড়া চরের শীতার্ত মানুষজন র‍্যাব-১৩ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই সহায়তা তাদের শীতের কষ্ট অনেকটাই লাঘব করবে।

More like this
Related

ঘনবসতিতে অবৈধ ইটভাটা ‎প্রশাসনের নীরবতায় বেপরোয়া MAB ব্রিকস

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন,গাইবান্ধা গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের ইদ্রাকপুর...

তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় হেযবুত তওহীদের প্রস্তাবনা বিষয়ে মতবিনিময়

মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি ‎প্রত্যেক নাগরিকের ন্যূনতম জীবনমান ও...

প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকার অনিয়মে তোলপাড় গাইবান্ধা

মোঃ মাহমুদুল হাবিব রিপন‎: গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা পৌরসভার নুরুল হক...

লালপুরে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ডাক বিভাগের দাপ্তরিক কার্যক্রম

লালপুর (নাটোর), ১৪ সেপ্টেম্বর: নাটোরের লালপুর উপজেলার গোপালপুর প্রধান...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular