মঙ্গলবার, মে ৫, ২০২৬

সুন্দরগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত, দুই লাখ টাকা জরিমানা

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অবৈধভাবে ইট প্রস্তুত ও মাটি সংগ্রহের দায়ে একটি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়েছে।
‎অদ্য সোমবার (১৯ জানুয়ারি, ২০২৬) দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর গাইবান্ধার যৌথ উদ্যোগে সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জ এলাকায় অবস্থিত মেসার্স লাব্বাইক ব্রিকস নামক একটি ইটভাটার বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়।


‎অভিযানে জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত ইট প্রস্তুতকরণের উদ্দেশ্যে মাটি সংগ্রহ করার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী ইটভাটাটিকে দুই লাখ (২,০০,০০০) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

আরও পড়ুন: গাইবান্ধায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত হাতেনাতে আটক


‎এ সময় ইটভাটাটির চুল্লীর আগুন নিভিয়ে দেওয়া হয় এবং প্রয়োজনীয় হালনাগাদ কাগজপত্র ব্যতীত ভাটার সকল কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়।
‎ভ্রাম্যমাণ আদালতের বিচারিক দায়িত্ব পালন করেন সুন্দরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব চৌধুরী আল-মাহমুদ। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জনাব মোঃ শের আলম।


‎এছাড়াও অভিযানে জেলা পুলিশের একদল চৌকস সদস্য, সুন্দরগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদস্যবৃন্দ এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
‎প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ রক্ষা ও আইন প্রয়োগ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

More like this
Related

সাতক্ষীরায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপির ৫ নেতাকর্মী সাময়িক বহিষ্কার

সাতক্ষীরা প্রতিনিধি:এশিয়ান টাইমস বিডি দলীয় শৃঙ্খলা ভঙ্গ, ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং...

গাইবান্ধায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত হাতেনাতে আটক

মোঃ মাহমুদুল হাবিব রিপনগাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া...

গাইবান্ধায় গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ (মাজার এলাকা)...

ইশরাক হোসেন কাকে বিয়ে করেছেন?

ইশরাক হোসেন বিয়ের পিঁড়িতে বসছেন। জানা গেল পাত্রীর পরিচয়। রাজনীতি...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular