রবিবার, মার্চ ২২, ২০২৬

ভোটকেন্দ্রে যাবেন আপনাদের মতামত প্রকাশ করবেন – মোঃ আল মামুন শিকদার

নড়াইল প্রতিনিধি

নড়াইলে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সদর সদর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ ওলি মিয়া। অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আল মামুন শিকদার।
এসময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) নূর ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ কামরুজ্জামান, ট্রাফিক ইন্সপেক্টর এডমিন টিআই মোঃ কামরুল ইসলাম, সদর ফাঁড়ির আইসি ইন্সপেক্টর মোঃ তুহিন হাওলাদার, সদর থানার ওসি তদন্ত অজয় কুমার কুন্ডু, সদর থানার ওসি অপারেশন আকরাম হোসেন প্রমূখ।

আরও পড়ুন: নতুন বাংলাদেশ গড়তে গণভোটের আয়োজন‎-আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

পুলিশ সুপার প্রধান অতিথির বক্তব্যে বলেন, এই বছর একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে যাচ্ছে, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনাদের। আপনারা যাকে ভালো মনে করেন তাকে ভোট দিতে পারবেন আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। সবার কাছে অনুরোধ আপনারা সকলে ভোটকেন্দ্রে যাবেন আপনাদের মতামত প্রকাশ করবেন। পুলিশ জনগণের সেবক হয়ে সব সময় পাশে থেকে কাজ করছে।
তিনি আরও বলেন, পুলিশের পাশাপাশি সাধারণ জনগণের দায়িত্ব মাদক, মানবপাচার, জুয়া, অনলাইন প্রতারক, বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিং এবং সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং যেকোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান। এসময় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সুন্দরগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত, দুই লাখ টাকা জরিমানা


More like this
Related

খালাশপীর ১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল চালুর দাবিতে মানববন্ধন

আকুল হোসেন, পীরগঞ্জ প্রতিনিধি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার খালাশপীর ১০...

পলাশবাড়ীতে ৪.৫ কেজি গাঁজাসহ যুবক আটক

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন,গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের...

গাইবান্ধায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ২০০ কম্বল বিতরণ

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধায় এই প্রথমবারের মতো...

প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকার অনিয়মে তোলপাড় গাইবান্ধা

মোঃ মাহমুদুল হাবিব রিপন‎: গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা পৌরসভার নুরুল হক...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular