শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬

শেখ হাসিনাকে দিয়েই অভিযান শুরু করার দাবি ভারতীয় এমপির আসাদউদ্দিন ওয়েইসি

শেখ হাসিনাকে দিয়েই অভিযান শুরু করার দাবি ভারতীয় এমপির আসাদউদ্দিন ওয়েইসি

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান ও ভারতীয় লোকসভার সদস্য আসাদউদ্দিন ওয়েইসি বলেছেন, ‘ভারত সরকার সত্যি সত্যিই যদি অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে আগ্রহী হয়, তাহলে এখনই শেখ হাসিনাকে ফেরত পাঠানো হোক। তাকে দিয়েই শুরু হোক এ অভিযান।’

বৃহস্পতিবার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের ‘আইডিয়া এক্সচেঞ্জ’ অনুষ্ঠানে এ কথা বলেন ভারতের হায়দরাবাদ থেকে নির্বাচিত এই সংসদ সদস্য।

ওই অনুষ্ঠানে ওয়েইসি বলেন, ‘শেখ হাসিনা কেন এ দেশে রয়েছেন? তিনিও তো বাংলাদেশি, তাই না? তাকেও ফেরত পাঠানো হোক।

২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে বসবাস করছেন। ওয়েইসি এ প্রসঙ্গে বিজেপি সরকারের সমালোচনা করে বলেন, ‘দেশকে অনুপ্রবেশকারীমুক্ত করতে হলে শেখ হাসিনাকে দিয়েই শুরু করা উচিত। আমরা কেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে দেশে রেখেছি? তিনিও তো বাংলাদেশি? তাকে ফেরত পাঠানো হোক।’

লোকসভার এই সদস্য বলেন, ‘বাংলাদেশের জনপ্রিয় অভ্যুত্থানকে ভারতের মেনে নেওয়া উচিত।

নতুন সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা দরকার।’
নিজের মন্তব্যের ব্যাখ্যায় ওয়েইসি বলেন, ‘একদিকে একজন বাংলাদেশিকে আমরা এ দেশে থাকতে দিচ্ছি। তিনি নানা ধরনের বক্তব্য দিচ্ছেন, বিবৃতি দিচ্ছেন। সমস্যা সৃষ্টি করছেন।

অন্যদিকে পশ্চিমবঙ্গের মালদহ, মুর্শিদাবাদ জেলার দরিদ্র বাংলাভাষী নাগরিকদের পুনে থেকে উড়োজাহাজে চাপিয়ে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে এবং সীমান্তে গিয়ে নো ম্যানস ল্যান্ডে ছেড়ে দেওয়া হচ্ছে। তারা সত্যিই বাংলাদেশি অনুপ্রবেশকারী কি না, সেটা যাচাই পর্যন্ত করা হচ্ছে না।’
তিনি বলেন, ‘দেশে যিনিই বাংলা ভাষায় কথা বলছেন, তিনি বাংলাদেশি হয়ে যাচ্ছেন। কী ধরনের বিদেশাতঙ্ক কাজ করছে, এ থেকে বোঝা যায়। এসব মানুষকে বন্দিশালায় আটকে রাখার অধিকার পুলিশকে কে দিয়েছে? এখানে সবাই পাহারাদার হয়ে গেছে।

More like this
Related

স্বেচ্ছাসেবক দলের মুসাব্বিরকে সন্ত্রাসীরা গুলি করে হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন,গাইবান্ধা প্রতিনিধি‎‎স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের...

ধানমন্ডির ৩২ নম্বরে আওয়ামী লীগের কর্মী সন্দেহে গণপিটুনি, তিনজন আটক

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের কর্মী সন্দেহে তিনজনকে...

ভিপি নূর এর উপর হামালার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ ফ্যাসিস্টদের দোসর...

নির্বাচনে প্রার্থী হচ্ছেন না আসিফ মাহমুদ, পেলেন নতুন দায়িত্ব

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের অন্যতম...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular