শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬

লাইনচ্যুত বগি রেখেই রাজশাহী থেকে ঈশ্বরদী ছুটল ট্রেন

লাইনচ্যুত বগি রেখেই রাজশাহী থেকে ঈশ্বরদী ছুটল ট্রেন

রাজশাহীতে লাইনচ্যুত অবস্থায় একটি বগি ফেলে রেখেই যাত্রা করেছে চাঁপাইনবাবগঞ্জ-ঈশ্বরদী রুটের লোকাল ‘সিক্স ডাউন’ ট্রেন। প্রায় চার ঘণ্টা পর দুপুর ২টার দিকে বগিটি উদ্ধার করা হয়।

‎রোববার (২৪ আগস্ট) সকাল ১০টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনের সাত নম্বর লাইনে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। পরে বেলা ১১টা ৪০ মিনিটে বগিটি রেখেই ট্রেনটি ঈশ্বরদীর উদ্দেশে রওনা দেয়।

‎স্টেশন সূত্রে জানা গেছে, রাজশাহী রেলওয়ে স্টেশনের ৬ ও ৭ নম্বর লাইনে চাঁপাইনবাবগঞ্জ রুটের ট্রেন চলাচল করে। লাইনচ্যুতির কারণে ওই বগিটি দীর্ঘ সময় স্টেশনে পড়ে থাকলেও চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ হয়নি। অবশেষে রেলওয়ের কর্মীরা প্রায় চার ঘণ্টার চেষ্টায় বগিটি উদ্ধার করতে সক্ষম হন। এরপর এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

‎এ বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার শহীদুল ইসলাম বলেন, সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী লোকাল সিক্স ডাউন ট্রেনের একটি বগি রাজশাহী স্টেশনে লাইনচ্যুত হয়। সকাল ১০টার দিকে লাইনচ্যুতির ঘটনা ঘটলেও বেলা ১১টা ৪০ মিনিটে বগিটি রেখে ট্রেনটি ছেড়ে যায়। পরে দুপুর ১টা ৫০ মিনিটে লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

More like this
Related

খুলনায় বিএনপি কার্যালয়ে হামলা, নিহত ০১

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) সংলগ্ন এলাকায় বিএনপির...

গোবিন্দগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, চালক ও হেলপার নিহত

মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়...

গাইবান্ধায় জামায়াত নেতার গলাকাটা মরদেহ উদ্ধার

গাইবান্ধায় রাস্তার পাশে জামায়াত নেতার গলাকাটা মরদেহ উদ্ধার গাইবান্ধার গোবিন্দগঞ্জ...

দ্রুতগতির ট্রাক উল্টে নিহত ৪, আহত একাধিক

রাজশাহীর পুঠিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দ্রুতগতির ট্রাক উল্টে ঘটনাস্থলেই...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular