শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৫৪ তম শাহাদত বার্ষিকী পালিত

নড়াইলে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৪তম শাহাদত বার্ষিকী ।

ছবি: শুভ সরকার , নড়াইল

বীরশ্রেষ্ঠর শাহাদাত বার্ষিকী উপলক্ষে নড়াইল সদরের নূর মোহাম্মদ নগরে জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাষ্ট,নড়াইলের আয়োজনে কোরআন খানি ,শহীদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, গার্ড অব অনার প্রদান ( সশস্ত্র সালাম ), দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়।

স্মৃতিসৌধে পুস্পস্তক অর্পণ করেন নড়াইল জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ,সদর উপজেলা প্রশাসন,বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্ট, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদশেখ কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন।

এসময় পুলিশে বাহিনী রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করেন।

এর আগে একটি শোক র‌্যালী বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর চত্বর থেকে শুরু করে স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহম্মদ শেখ স্মৃতিসৌধে এসে শেষ হয়।

আরো পড়ুন: নড়াইলে ডাকসুর সাবেক ভিপি নূর এর উপর হামালার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমীন আক্তার জাহান ।
এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না,
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ নূর- ই আলম সিদ্দিকী, , সহকারী কমিশনার (ভ’মি) দেবাশীষ অধিকারী ,নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো ঃ সাজেদুল ইসলাম ,বীর মুক্তিযোদ্ধাগন, নূরমোহম্মদ শেখের পরিবারের সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য , ১৯৭১ সালের এই দিনে যশোর জেলার গোয়ালহাটি ও ছুটিপুরে পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে তিনি শাহাদতবরণ করেন। যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়।

More like this
Related

আজ এস এম সুলতানের ৩১ তম মৃত্যু বার্ষিকী

শুভ সরকার,নড়াইল নড়াইলে বিশ্ব বরেণ্য চিত্র শিল্পী এস, এম ,...

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

ন্যাশনাল ডেস্ক জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা জুলাইযোদ্ধা জাহাঙ্গীর...

গাইবান্ধায় দুর্গোৎসবের আমেজ, প্রতিমায় শেষ আঁচড় দিচ্ছেন শিল্পীরা

মাহমুদুল হাবিব রিপন, ‎গাইবান্ধা প্রতিনিধি আর মাত্র ২ দিন পরই...

গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামের নেতা নজরুল হত্যা মামলার মূল আসামী গ্রেফতার

জামায়াত নেতা নজরুল ইসলাম হত্যাকাণ্ডের মূল আসামী গ্রেফতার গাইবান্ধার...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular