শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬

নাটোরে পরকীয়ায় বাধা দেওয়াই স্ত্রীকে হত্যা

মোঃ ফজলে রাব্বি, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

Asin times bd
নাটোরের বাগাতপাড়ায় স্বামীর পরকীয়ায় বাধা দেওয়াই স্ত্রীকে হত্যা, মোঃ ফজলে রাব্বি, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় পরকীয়ায় বাধা দেওয়ায় বিষ খাইয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী পরশ মণ্ডল (২৩) গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোকড়াকুল এলাকা থেকে র‍্যাব-৫ তাকে আটক করে।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর রাতে উপজেলার বেগুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরশ মণ্ডল বিয়ের পর থেকেই অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এতে বাধা দিলে তিনি স্ত্রী আন্নি খাতুনকে (২১) নানাভাবে নির্যাতন করতেন।

আরও পড়ুন: বগুড়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা

তদন্তে উঠে এসেছে, গত ৮ সেপ্টেম্বর রাতে পরশ স্ত্রীকে শয়নকক্ষে আটকে এলোপাতাড়ি মারধর করেন এবং জোরপূর্বক মুখে বিষ খাইয়ে দেন। পরে অসুস্থ অবস্থায় আন্নিকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ১২ সেপ্টেম্বর গভীর রাতে মারা যান।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরশ হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, “আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও তদন্ত চলছে।”

আরও পড়ুন: গাইবান্ধায় ঘাঘট নদীতে স্কুল শিক্ষিকার লাশ উদ্ধার

More like this
Related

রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল হাতে লিখা চিরকুট

রাজশাহী, শুক্রবার সকাল ৯টা: পবা উপজেলার বামুনশিকড় এলাকার একটি...

র‍্যাবের অভিযানে কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, ৩ জন গ্রেফতার‎

গাইবান্ধার গোবিন্দগঞ্জে র‍্যাব-১৩ এর একটি আভিযানিক দল ৩৭ কেজি...

গাইবান্ধায় জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মাহমুদুল হাবিব রিপন,গাইবান্ধা প্রতিনিধি আরো পড়ুন: নদীতে চলছে ল্যাম্বোরগিনি, উদ্ভাবক গাইবান্ধার...

আজ এস এম সুলতানের ৩১ তম মৃত্যু বার্ষিকী

শুভ সরকার,নড়াইল নড়াইলে বিশ্ব বরেণ্য চিত্র শিল্পী এস, এম ,...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular