সোমবার, মার্চ ২, ২০২৬

গাইবান্ধায় দুর্গোৎসবের আমেজ, প্রতিমায় শেষ আঁচড় দিচ্ছেন শিল্পীরা

মাহমুদুল হাবিব রিপন, ‎গাইবান্ধা প্রতিনিধি

শেষ মুহূর্তে ব্যাস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা, ছবি: ‎মাহমুদুল হাবিব রিপন, ‎গাইবান্ধা প্রতিনিধি

আর মাত্র ২ দিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে পূজা। উৎসবকে ঘিরে গাইবান্ধা জুড়ে বইছে আনন্দের হাওয়া। শহরের ভি এইচ রোড কালী মন্দিরে এক অন্যরকম দৃশ্য। প্রতিমাশিল্পীরা ব্যস্ত সময় পার করছেন প্রতিমার গায়ে তুলির শেষ আঁচড়ে। দেবী দুর্গা ও অন্যান্য প্রতিমায় রঙের পরশ পড়তেই যেন প্রাণ ফিরে পেয়েছে মূর্তিগুলো। দূর থেকে ভেসে আসছিল ঢাক-ঢোলের শব্দ, চারপাশে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ।


‎জেলা পূজা উদযাপন পরিষদ জানায়, এ বছর গাইবান্ধা জেলায় ৫৮২টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা আর আলোকসজ্জার প্রস্তুতি। প্রতিমা গড়ার কাজে নিয়োজিত এক শিল্পী জানান, দিন-রাত পরিশ্রম করে প্রতিমা তৈরি করেছি। এখন রঙের কাজ শেষ হলেই প্রতিমাগুলো দেবীর আগমনের জন্য প্রস্তুত হবে।


‎ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন দেবী দুর্গার আগমনের জন্য। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দেবী দুর্গার পূজা-অর্চনার মাধ্যমে অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির জয় কামনা করবেন সনাতন ধর্মাবলম্বীরা।


‎এদিকে পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
‎গাইবান্ধার প্রতিটি পূজামণ্ডপে এখন শুধু প্রতীক্ষা ঢাকের বাজনা আর উলুধ্বনির মধ্য দিয়ে মহামায়ার আগমনী ঘোষণা শোনার।

More like this
Related

নদীতে চলছে ল্যাম্বোরগিনি, উদ্ভাবক গাইবান্ধার দশম শ্রেণির ছাত্র রাহাত

ভিডিও দেখুন দূর থেকে দেখলে মনে হবে আধুনিক কোনো প্রাইভেট...

রাজধানীর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় গাড়ির চালকের মৃত্যু

রাজধানীর বাড্ডা লিংক রোডে এক সড়ক দুর্ঘটনায় গাড়ির চালককের...

খালাশপীর ১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল চালুর দাবিতে মানববন্ধন

আকুল হোসেন, পীরগঞ্জ প্রতিনিধি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার খালাশপীর ১০...

সাদা পাথর উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান, ট্রাকে ট্রাকে তল্লাশি

সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটনকেন্দ্রকে আগের সৌন্দর্যে ফিরিয়ে আনতে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular