সোমবার, মার্চ ২, ২০২৬

নর্থ বেঙ্গল সুগার মিলের কৃষি খামার থেকে এক কিশোরের লাশ উদ্ধার

এ জেড সুজন, নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের এক কৃষি খামারে নিরব (১৩) নামের এক কিশোর এর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১জানুয়ারি ২০২৬) দুপুর একটার সময় নর্থ বেঙ্গল সুগার মিলের গোবিন্দপুর কৃষি খামার ১০ নাম্বার প্লটের ড্রেনে এই লাশ উদ্ধার করা হয়।

নিহত নিরব উপজেলার বালিতিতা আদর্শ উচ্চ বিদ্যালয় এর ৭তম শ্রেণীর ছাত্র ও একই গ্রামের নাছির উদ্দিন এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল তিনটার সময় হঠাৎ নিরবের ফোনে একটি ফোন আসলে সে বাসা থেকে বের হয় তারপর থেকে আর বাড়িতে ফিরে নাই।

এ বিষয়ে গোবিন্দপুর কৃষি খামারের প্রধান জুয়েল হোসেন বলেন, আমাকে ওই ব্লকের ওয়াচম্যান ফোন দিয়ে জানালো যে স্যার ড্রেনে একটি লাশ ভাসছে আমি শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সঙ্গে কথা বলে লালপুর থানায় জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে লালপুর থানার ওসি মজিবুর রহমান বলেন, আমরা লাশটি উদ্ধার করেছি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা চলছে আসামি সনাক্তক করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

More like this
Related

গাইবান্ধায় মাদকদ্রব্য সেবনে তিন যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

গাইবান্ধায় মাদকদ্রব্য সেবনের অভিযোগে তিন যুবককে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড...

পলাশবাড়ীতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১২

‎ মোঃ মাহমুদুল হাবিব রিপন,গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস...

নদী ভাঙ্গন রোধে স্থায়ী সমাধানের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী...

‎গাইবান্ধায় বিএডিসি সেচ প্রকল্পে ঘুষ-বাণিজ্য

‎ স্টফ রিপোর্টার আকুল হোসেন গাইবান্ধায় বিএডিসি সেচ প্রকল্পে ঘুষ-বাণিজ্য: পলাশবাড়িতে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular