শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬

পলাশবাড়ীতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১২

‎ মোঃ মাহমুদুল হাবিব রিপন,গাইবান্ধা প্রতিনিধি

পলাশবাড়ীতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১২

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন যাত্রী। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
‎শনিবার (২ জানুয়ারি) ভোরে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের ঠুটিয়া পুকুর বাজারের পূর্ব পাশে গড়েয়া ঈদগাহ মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
‎স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় ঢাকা থেকে গাইবান্ধাগামী কাজী লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস (রেজি. নং ঢাকা মেট্রো-ভ ১২-১৬৩৬) গাইবান্ধাগামী সিমেন্টবোঝাই একটি ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপারসহ দুইজন নিহত হন।

আরও পড়ুন: গাইবান্ধায় গাছ চাপায় দুই বোনের মর্মান্তিক মৃত্যু

নিহতরা হলেন,
‎বাসের হেলপার মূসা আকন্দ (২৫), পিতা মো. গণি আকন্দ, গ্ৰাম কাজীবাড়ি সন্তোলা, থানা সাদুল্লাপুর, জেলা গাইবান্ধা এবং
‎বাসযাত্রী জামিল হোসেন (২০), পিতা মো. হারুন মিয়া, গ্ৰাম ধনাশলা, থানা পীরগঞ্জ, জেলা রংপুর।
‎দুর্ঘটনায় আহত অন্তত ১২ জনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেন। পরে গুরুতর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আহতদের মধ্যে নিহতের সংখ্যা বাড়তে পারে।
‎খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে এবং নিহতদের মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতির জন্য থানায় রাখা হয়েছে।
‎এ ঘটনায় সড়কটির ওই অংশে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে স্বাভাবিক হয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

More like this
Related

‎গাইবান্ধায় ২ কেজি গাঁজা সহ নারী আটক

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি ‎গাইবান্ধার সাদুল্লাপুরে অভিযান চালিয়ে...

‎আধুনিকতার চাপে বিলুপ্ত প্রায় ‎গাইবান্ধার ঐতিহ্যবাহী তামা-কাঁসার শিল্প

ভিডিও দেখুন বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের গৌরবময় অংশ ছিল তামা,...

মধ্যেরাতে মাকে দেখতে হাসপাতালে তারেক রহমান

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা...

খালাশপীর ১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল চালুর দাবিতে মানববন্ধন

আকুল হোসেন, পীরগঞ্জ প্রতিনিধি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার খালাশপীর ১০...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular