শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬

লালপুরে অবৈধভাবে আঁখ মাড়াই এর জন্য ৫০ হাজার টাকা জরিমানা

এ জেড সুজন, নাটোর প্রতিনিধি :


নাটোরের লালপুর উপজেলায় অবৈধভাবে আখ মাড়াই ও ভেজাল গুড় তৈরির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) দুপুরে উপজেলার আব্দুলপুর, নাগদাহ গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে জামাল হোসেনকে ভোক্তা অধিকারের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহিম হোসেনের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইব্রাহিম হোসেন জানান, অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারায় ১টি মামলায় মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে ৩০ টিন ভেজাল গুড়, হাইড্রোজ, ফিটকিরি, চিনি ও ভারত থেকে আমদানীকৃত গোখাদ্য ও আখ মারায় কল কাসার সহ সরঞ্জাম জব্দ করা হয়। জনস্বার্থে ভেজাল ও প্রতারণামূলক কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল সুগার মিলের জিএম কৃষি আশরাফ হোসেন, জিএম প্রশাসন আনিসুর রহমান সহ পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

More like this
Related

সাদা পাথর উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান, ট্রাকে ট্রাকে তল্লাশি

সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটনকেন্দ্রকে আগের সৌন্দর্যে ফিরিয়ে আনতে...

তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় হেযবুত তওহীদের প্রস্তাবনা বিষয়ে মতবিনিময়

মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি ‎প্রত্যেক নাগরিকের ন্যূনতম জীবনমান ও...

ব্রহ্মপুত্রের বালাসী-বাহাদুরাবাদ টানেল নির্মাণের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

‎মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি উত্তরবঙ্গের উন্নয়নে ব্রহ্মপুত্র নদে বালাসী-বাহাদুরাবাদ...

গোবিন্দগঞ্জে তিন দশকেও মাঠ পায়নি কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশুদের শৈশব আটকে গভীর খাদে

মোঃ মাহমুদুল হাবিব রিপন, ‎গাইবান্ধা প্রতিনিধি. গাইবান্ধার বেশিরভাগ সরকারি প্রাথমিক...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular