শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬

নাশকতার মামলায় গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার গ্রেফতার

মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকারকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৪ জানুয়ারি) রাতে শহরের কলেজপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।


‎ডিবি পুলিশ সূত্র জানায়, রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন গাইবান্ধা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম।

.
‎পুলিশের দাবি, আসিফ সরকার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি অঙ্গসংগঠনের সঙ্গে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে নাশকতার মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
‎ডিবি পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, গ্রেফতারকৃত আসিফ সরকারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

More like this
Related

গাইবান্ধায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত হাতেনাতে আটক

মোঃ মাহমুদুল হাবিব রিপনগাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া...

পলাশবাড়ীতে ৪.৫ কেজি গাঁজাসহ যুবক আটক

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন,গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের...

বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্র আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার

গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন বৈরাগীরহাট পুলিশ তদন্ত...

মিথ্যা অভিযোগের প্রতিবাদে নড়াইলে সংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া মোড়ে মানববন্ধনে আনিচ শেখ ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular