মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬

মুন্সিগঞ্জে ভয়াবহ সংঘর্ষ, গুলিবিদ্ধ ৬

মুন্সিগঞ্জ প্রতিনিধি:
আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ৬ সেপ্টেম্বর (শুক্রবার ) রাত সাড়ে ৯টার দিকে ঘটে যাওয়া এই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ৬ জন এবং ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন আরও ২ জন।

মুন্সিগঞ্জে ভয়াবহ সংঘর্ষ, গুলিবিদ্ধ ৬

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উজির আহমেদ ও মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ রায়হান দীর্ঘদিন ধরে রাজনৈতিক দ্বন্দ্বে জড়িত ছিলেন । শুক্রবার রাতে তাদের অনুসারীদের মধ্যে কথাকাটাকাটির জেরে শুরু হয় সংঘর্ষ, যা দ্রুত ভয়াবহ রূপ নেয়। এক পর্যায়ে গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতদের নাম:
শহিদুল মাদবর (৪৫), মজনু সরকার (৫৫), শামীম সরকার (২৭), জাহাঙ্গীর সরকার (৩৫), নজরুল সরকার (৬৫), শরীফ মাদবর (৬৫), সোহেল (৩৫) এবং লিটন মিয়া (২৫)।

তাদের মধ্যে গুলিবিদ্ধ ৬ জন এবং ককটেলের আঘাতে আহত ২ জনকে ভর্তি করা হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাসুদ পারভেজ জানান আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কা জনক। তাদের কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েসে

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, “মূলত মাদক ব্যবসা ও রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ সংঘর্ষের সূত্রপাত। উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দীর্ঘদিন ধরেই চলছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে এলাকা পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।

More like this
Related

গাইবান্ধায় নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া...

গাইবান্ধায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত হাতেনাতে আটক

মোঃ মাহমুদুল হাবিব রিপনগাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া...

নেই ডাক্তার- নেই ওষুধ নামমাত্র মা ও শিশু কল্যাণ কেন্দ্র

এ জেড সুজন, (লালপুর) নাটোর প্রতিনিধি নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুরে...

গাইবান্ধায় শারদীয় দুর্গাপূজায় ৫৮২ মণ্ডপে র‍্যাবের কড়া নিরাপত্তা

মাহমুদুল হাবিব রিপন: ‎গাইবান্ধা প্রতিনিধি আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে গাইবান্ধা...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular