শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬

গাইবান্ধা জেলা কারাগারে আওয়ামীলীগের সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু

মোঃ মাহমুদুল হাবিব রিপন গাইবান্ধা

গাইবান্ধা জেলা কারাগারে আওয়ামীলীগের সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু,


‎গাইবান্ধা জেলা কারাগারে থাকা আবু বক্কর সিদ্দিক মুন্না (৬৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। জানা গেছে, রোববার দিবাগত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।


‎আবু বক্কর সিদ্দিক ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এবং ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি গাইবান্ধা শহরের মুন্সিপাড়ার বাসিন্দা। তাঁর গ্রামের বাড়ি কঞ্চিপাড়া ইউনিয়নের হোসেনপুরে।


‎বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা কারাগারের জেলার মো. আতিকুর রহমান জানান,

তাঁর বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। চলতি মাসের ২ তারিখে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। যেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তিনি ডায়াবেটিস ও রক্তচাপজনিত সমস্যা ভুগছিলেন।


‎নিহতের ছেলে সৌমিক বলেন, এক মাস আগে পুলিশ তাঁকে আটক করে। পরে তিনি জামিনে মুক্তি পেলেও জেলগেটে আরেকটি মামলায় পুলিশ তাঁকে পুনরায় গ্রেপ্তার করে।

More like this
Related

গাইবান্ধায় জামায়াত নেতার গলাকাটা মরদেহ উদ্ধার

গাইবান্ধায় রাস্তার পাশে জামায়াত নেতার গলাকাটা মরদেহ উদ্ধার গাইবান্ধার গোবিন্দগঞ্জ...

‎র‍্যাব-১৩ এর মানবিক সহায়তা: কামারজানির চরে শীতবস্ত্র পেল শতাধিক শীতার্ত মানুষ

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা সদর উপজেলার কামারজানি...

‎গাইবান্ধায় বিএডিসি সেচ প্রকল্পে ঘুষ-বাণিজ্য

‎ স্টফ রিপোর্টার আকুল হোসেন গাইবান্ধায় বিএডিসি সেচ প্রকল্পে ঘুষ-বাণিজ্য: পলাশবাড়িতে...

নর্থ বেঙ্গল সুগার মিলের কৃষি খামার থেকে এক কিশোরের লাশ উদ্ধার

এ জেড সুজন, নাটোর প্রতিনিধি নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular