সোমবার, মার্চ ২, ২০২৬

ভোলায় বিএনপি–বিজেপি সমর্থকদের মধ্যে উত্তেজনা, বিজেপি কার্যালয়ে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

ভোলা-১ আসনে বিএনপি ও বিজেপি প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনাকে কেন্দ্র করে ভোলায় বিজেপির জেলা কার্যালয়ে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে ভোলা শহরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হঠাৎ সহিংসতার ঘটনায় মুহূর্তের মধ্যে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোলা-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। একই আসনে বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। এ সময় ব্যারিস্টার পার্থকে জোটের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়লে সোমবার বিকেলে বিএনপির সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করেন।

আরও পড়ুন: মনোনয়নপত্র জমা দিতে ব্যর্থ হিরো আলম

বিক্ষোভ মিছিলটি সদর রোড প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় অতিক্রম করে নতুন চত্বরে অবস্থিত জেলা বিজেপি কার্যালয়ের সামনে গিয়ে ভাঙচুর চালায়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা কার্যালয়ের ভেতরে ব্যাপক তছনছ চালান এবং ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের লিফলেট ছিঁড়ে ফেলে উল্লাস করেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি শান্ত করতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে।

এ ঘটনায় বিএনপির নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন বিজেপির নেতাকর্মীরা। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিএনপির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা আরিফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: নির্বাচনে প্রার্থী হচ্ছেন না আসিফ মাহমুদ, পেলেন নতুন দায়িত্ব

More like this
Related

দুই দিনের যাচাই-বাছাই শেষে গাইবান্ধায় বৈধ ২৯, বাতিল ১৬ মনোনয়ন

মোঃ মাহমুদুল হাবিব রিপন,গাইবান্ধা প্রতিনিধি:‎‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র...

বিএনপি’র নামে কেউ টাকা দাবি করলে জানানোর আহ্বান

‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন...

জামায়াতসহ আট দলের সঙ্গে এনসিপি ও এলডিপির নির্বাচনী সমঝোতা

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত আট দলের সঙ্গে জাতীয় নাগরিক...

মনোনয়নপত্র জমা দিতে ব্যর্থ হিরো আলম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচনে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular