শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬

নাটোরের লালপুরে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

এ জেড সুজন, নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া’র নাটোরের লালপুরে বিভিন্ন জায়গায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বাদ যোহর ও বাদ আসর উপজেলার বিভিন্ন জায়গায় এই জানাযা অনুষ্ঠিত হয়।
জায়গাগুলোর মধ্যে লালপুর শ্রী সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠ, ভেল্লাবাড়িয়া দাখিল মাদ্রাসার মাঠ, বিলমাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে, কলস নগর উচ্চ বিদ্যালয় এর মাঠে, সালামপুর উচ্চ বিদ্যালয় মাঠে সহ আরো অনেক জায়গায় গায়েবানা নামাজে জানাজা পড়ানো হয়েছে। এসময়, বিএনপি পাগল সাধারণ জনগণ সহ বিভিন্ন মসজিদ থেকে আগত বিপুল সংখ্যক মুসল্লি, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন, জানাজা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এছাড়াও লালপুরের পৃথক ৭ জায়গায় বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: মাকে হারিয়ে দেশবাসীর উদ্দেশে তারেক রহমানের আবেগঘন বার্তা

More like this
Related

আওয়ামী লীগ সরকার খালেদা জিয়ার মৃত্যুর পেছনে দায়ী : আইন উপদেষ্টা

ঢাকা, ৩০ ডিসেম্বর ২০২৫:বিএনপির চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম...

ধানমন্ডির ৩২ নম্বরে আওয়ামী লীগের কর্মী সন্দেহে গণপিটুনি, তিনজন আটক

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের কর্মী সন্দেহে তিনজনকে...

গণ অধিকার পরিষদ ও জামায়াত ঘুরে এনসিপিতে, অবশেষে অব্যাহতি আজিজুর রহমানের

মাহমুদুল হাবিব রিপন গাইবান্ধা প্রতিনিধি‎‎গণ অধিকার পরিষদ থেকে রাজনৈতিক...

বিএনপি’র নামে কেউ টাকা দাবি করলে জানানোর আহ্বান

‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular