শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬

আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন ডা. তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক

অবশেষে প্রার্থিতা ফিরে পেয়েছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। নির্বাচন কমিশনের আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ফলে আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তার আর কোনো আইনগত বাধা রইল না।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানিতে ডা. তাসনিম জারার মনোনয়ন বৈধ বলে রায় দেন নির্বাচন কমিশন। শুনানির সময় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বিএনপি ও এনসিপির সংঘর্ষ, আহত অন্তত ১৫

এর আগে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে তার মনোনয়নপত্র বাতিল করা হলে সে সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন ডা. তাসনিম জারা। আপিলের পরিপ্রেক্ষিতে কমিশন বিষয়টি পুনর্বিবেচনা করে তার প্রার্থিতা বহাল রাখার সিদ্ধান্ত নেয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডা. তাসনিম জারা।

More like this
Related

ধানমন্ডির ৩২ নম্বরে আওয়ামী লীগের কর্মী সন্দেহে গণপিটুনি, তিনজন আটক

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের কর্মী সন্দেহে তিনজনকে...

খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রেসিডেন্টের শোক

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা...

গাইবান্ধা আসনগুলোতে বিএনপি’র মনোনয়ন যারা পেয়েছেন

‎গাইবান্ধা প্রতিনিধি: মোঃ মাহমুদুল হাবিব রিপন আগামী জাতীয় সংসদ নির্বাচনে...

ঢাকা-১৭ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন তারেক রহমান

য়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নতুন...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular