রবিবার, মার্চ ২২, ২০২৬

জামায়াত আমিরের আগমন উপলক্ষে গাইবান্ধায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন,গাইবান্ধা প্রতিনিধি:

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের গাইবান্ধার পলাশবাড়ীতে আগমন উপলক্ষে জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের অংশগ্রহণে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের জেলা জামায়াত কার্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
‎জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল করিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ সরকার, সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য ও গাইবান্ধা-৩ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি ফয়সাল কবীর রানা, শহর আমির ফেরদৌস আলম ফিরোজ, সদর উপজেলা আমির নুরুল ইসলাম মণ্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ।


‎সভায় সভাপতির বক্তব্যে জেলা আমির আব্দুল করিম সরকার বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পলাশবাড়ীতে আমিরে জামায়াতের আগমন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, জামায়াতে ইসলামী এখন এ দেশের মানুষের আবেগ, উচ্ছ্বাস ও ভালোবাসার প্রতীক। ৫ আগস্ট আমাদের বিজয়ের সূচনা মাত্র, যা আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর বিজয়ের মধ্য দিয়ে পূর্ণতা পাবে। এজন্য আমিরে জামায়াতের সফরকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

আরও পড়ুন: নতুন বাংলাদেশ গড়তে গণভোটের আয়োজন‎-আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল


‎জেলা জামায়াত সূত্র জানায়, আগামী ২৪ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পলাশবাড়ী এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক ঐতিহাসিক জনসভায় বক্তব্য রাখবেন। জনসভাটি সকাল ৯টায় শুরু হয়ে সকাল ১১টায় শেষ হবে। এতে প্রায় দেড় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা প্রকাশ করেছেন জেলা আমির।


‎এর আগে, ২৩ ফেব্রুয়ারি আমিরে জামায়াত দিনাজপুর, ঠাকুরগাঁও ও রংপুরে জনসভায় অংশগ্রহণ করবেন এবং রংপুরে রাত্রিযাপন করবেন। ২৪ ফেব্রুয়ারি সকালে তিনি শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে গাইবান্ধার পলাশবাড়ীর জনসভার উদ্দেশ্যে রওনা দেবেন।
‎জামায়াতে ইসলামীর নীতিনির্ধারকরা আশা প্রকাশ করেন, এ কর্মসূচির মধ্য দিয়ে উত্তরবঙ্গের নির্বাচনী আসনগুলোতে ইতিবাচক রাজনৈতিক সুবাতাস বইবে।

আরও পড়ুন: গাইবান্ধায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত হাতেনাতে আটক

More like this
Related

আওয়ামী লীগ সরকার খালেদা জিয়ার মৃত্যুর পেছনে দায়ী : আইন উপদেষ্টা

ঢাকা, ৩০ ডিসেম্বর ২০২৫:বিএনপির চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম...

আগামী ১২ই ফেরুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে সকল দেশী- বিদেশী ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে: শামা ওবায়েদ ইসলাম

শুভ সরকার,নড়াইল প্রতিনিধি বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা...

দুই দিনের যাচাই-বাছাই শেষে গাইবান্ধায় বৈধ ২৯, বাতিল ১৬ মনোনয়ন

মোঃ মাহমুদুল হাবিব রিপন,গাইবান্ধা প্রতিনিধি:‎‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র...

গাইবান্ধা পৌর শাখা বিএনপির নির্বাচন

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা পৌর শাখা বিএনপির...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular