শুক্রবার, মে ২২, ২০২৬

রাজধানীর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় গাড়ির চালকের মৃত্যু

রাজধানীর বাড্ডা লিংক রোডে এক সড়ক দুর্ঘটনায় গাড়ির চালককের মৃত্যু হয়েছে বলে জানা যায়।
চালকের নাম সাইদুর রহমান (৩৫)। পেশায় তিনি আকিজ কোম্পানির কংক্রিট মিক্সারের গাড়িচালক ছিলেন।

মৃতের সহকর্মী ইমরুল কায়েস বলেন, ভোরে গাড়ি চালিয়ে ৩০০ ফিট পূর্বাচলের দিকে যাওয়ার পথে বাড্ডা লিং রোড এলাকায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দোকানের দেয়ালে ধাক্কা লাগলে সাইদুর রহমান গুতুত্বর আহত হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কাছের একটি হাসপাতাল এবং পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লাশটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ দুর্ঘটনা সম্পর্কে সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

মৃত সাইদুর রহমান চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানার আশতালা পাড়া গ্রামের আজিজুল হকের ছেলে। তিনি পূর্বচল এলাকায় থাকতেন।

More like this
Related

মুন্সিগঞ্জে ভয়াবহ সংঘর্ষ, গুলিবিদ্ধ ৬

মুন্সিগঞ্জ প্রতিনিধি:আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে মুন্সিগঞ্জ...

টাকা ছাড়া সেবা মেলেনা লালপুর উপজেলা ভূমি অফিসে

এ জেড সুজন, নাটোর প্রতিনিধি: লালপুর উপজেলা ভূমি অফিসে নামজারি...

সুন্দরগঞ্জে মাসব্যাপী অনুপস্থিত থেকেও বেতন তোলার ফন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন গাইবান্ধাপ্রতিনিধি ‎গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার লাটশালারচর সরকারি...

সাতক্ষীরায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপির ৫ নেতাকর্মী সাময়িক বহিষ্কার

সাতক্ষীরা প্রতিনিধি:এশিয়ান টাইমস বিডি দলীয় শৃঙ্খলা ভঙ্গ, ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular