শুক্রবার, মে ২২, ২০২৬

বিএনপি’র নামে কেউ টাকা দাবি করলে জানানোর আহ্বান

‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন স্বাক্ষরিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিএনপি-র নামে কেউ কোনো প্রকার টাকা দাবি করলে তা সরাসরি সংগঠনটির সদস্য সচিব অথবা যেকোনো সদস্যকে জানাতে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,কিছু প্রতারক চক্র সংগঠনের নাম ভাঙিয়ে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত শহিদ পরিবারের সদস্যদের উদ্দেশ্যে আর্থিক সহায়তার কথা বলে ‘রেজিস্ট্রেশন ফি’ বাবদ টাকা দাবি করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আমরা স্পষ্টভাবে জানাচ্ছি যে ‘আমরা বিএনপি পরিবার’ কিংবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোনোভাবেই শহিদ পরিবারের কাছ থেকে অর্থ দাবি করে না।’ প্রতারক চক্রটি বিএনপি ও ‘আমরা বিএনপি পরিবার’-কে বিতর্কিত করার উদ্দেশ্যে এ অপচেষ্টা চালাচ্ছে। ইতোমধ্যেই প্রতারক চক্রটি ০১৭১৪-৬৬৮০০১ নম্বর ব্যবহার করে টাকা দাবি করেছে, যা সম্পূর্ণ ভুয়া ও প্রতারণামূলক।

তাই সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে, কেউ যদি ‘আমরা বিএনপি পরিবার’ বা বিএনপির নাম ব্যবহার করে টাকা দাবি করে, তবে বিষয়টি সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করে সংগঠনের সদস্য সচিব অথবা অন্য কোনো সদস্যকে যেন জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শহিদ পরিবারের পাশে বিএনপি ও ‘আমরা বিএনপি পরিবার’ সবসময় আন্তরিকভাবে ছিল, আছে এবং আগামীতেও থাকবে।

More like this
Related

নাইজেরিয়ায় খ্রিস্টান হত্যার অভিযোগে সামরিক অভিযানের হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় খ্রিস্টানদের...

গাইবান্ধা পৌর শাখা বিএনপির নির্বাচন

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা পৌর শাখা বিএনপির...

ইসলামকে ব্যবহার করে জাতিকে বিভক্ত করতে চায় একটি দল: সালাহউদ্দিন আহমেদ

নির্বাচনের সময় ঘনিয়ে এলেই একটি রাজনৈতিক দল ইসলামকে হাতিয়ার...

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির নির্বাচনী ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ

এ জেড সুজন, লালপুর (নাটোর) প্রতিনিধি:  ভিডিও দেখুন ত্রয়োদশ জাতীয় সংসদ...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular