শুক্রবার, মে ২২, ২০২৬

ভিপি নূর এর উপর হামালার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ ফ্যাসিস্টদের দোসর ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর এর উপর আইন শৃংখলা বাহিনীর ন্যাক্কারজনক বর্বরোচিত পৈশাচিক হামলার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার ৩০ আগষ্ট দুপুর ১২ টার দিকে গণঅধিকার পরিষদের নড়াইল জেলা শাখার আয়োজেনে নড়াইল প্রেসক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
 
বিক্ষোভ মিছিল শেষে নড়াইল প্রেসক্লব চত্বরে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ নড়াইল জেলা শাখার সভাপতি ইমাম হোসেন সেলিম। সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মিলন।
 
এ সময় বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক টিপু শেখ, লোহাগড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি নজরুল ইসলাম, যুব অধিকার পরিষদের সভাপতি ফয়জুল্লাহ, সাধারণ সম্পাদক তাহাজ্বত খান, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মনিরুল মোল্যা, ছাত্র অধিকার পরিষদের নড়াইল জেলা সভাপতি আনিসু্জ্জামান সোহাগ। বক্তারা নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
 
বক্তারা আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের মিত্ররা ভিন্ন মতের রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমন করতে চাইছে। তারই ধারাবাহিকতায় গতকাল ভিপি নূরের উপর  যে হামলা চালিয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে হবে। জাতীয় পার্টিকে আগামী ২৪ ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে। তবে আন্দোলনের মাধ্যমে জনগণের ন্যায়সঙ্গত অধিকার আদায়ে গণঅধিকার পরিষদ সর্বদা মাঠে থাকবে।

More like this
Related

ভোলায় বিএনপি–বিজেপি সমর্থকদের মধ্যে উত্তেজনা, বিজেপি কার্যালয়ে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

ভোলা-১ আসনে বিএনপি ও বিজেপি প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনাকে...

নড়াইলে বিএনপি মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত

শুভ সরকার, নড়াইল প্রতিনিধি নড়াইলে বিএনপি মহিলা দলের কর্মী সভা...

আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন ডা. তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক অবশেষে প্রার্থিতা ফিরে পেয়েছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী...

‎৫ দফা দাবিতে গাইবান্ধায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

মোঃ মাহমুদুল হাবিব রিপন গাইবান্ধা প্রতিনিধি ‎৫ দফা দাবিতে গাইবান্ধায়...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular