শুক্রবার, মে ২২, ২০২৬

গাইবান্ধায় বাসচাপায় শ্রমিক নিহত, আহত ৩

‎মাহমুদুল হাবিব রিপন: গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় বাসচাপায় শ্রমিক নিহত, আহত ৩, ছবি: মাহমুদুল হাবিব রিপন: গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সদর উপজেলায় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় রিপন মিয়া (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিন শ্রমিক।
‎রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের তুলসিঘাট পল্লী বিদ্যুৎ অফিসসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: গ্রেফতার ইস্যুতে মুখ খুললেন নুসরাত ফারিয়া


‎নিহত রিপন মিয়া বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মিজাপুর গ্রামের মাহাফুজার রহমানের ছেলে।
‎প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে ট্রাক দাঁড় করিয়ে শ্রমিকরা গাছের গুঁড়ি লোড করছিলেন। এ সময় গাইবান্ধা থেকে ঢাকাগামী দ্রুতগামী কাজী লাইনস পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও শ্রমিকদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রিপন নিহত হন এবং তিন শ্রমিক গুরুতর আহত হন।


‎খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
‎এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে।

আরও পড়ুন: নাটোরের লালপুরে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

More like this
Related

শীতার্থদের মাঝে গাইবান্ধা প্রেসক্লাবের কম্বল বিতরণ

মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি কনকনে শীতে অসহায় দুস্থ...

‎সাঘাটায় মৎস্য দপ্তরের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার সাঘাটা উপজেলায় মৎস্য...

নড়াইলে শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

শুভ সরকার, নড়াইল প্রতিনিধি নড়াইলে শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের...

গাইবান্ধায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ ৪৯ জন আটক, ১৭ জন নারী

মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular