শুক্রবার, মে ২২, ২০২৬

অবৈধ বালু উত্তোলন রোধে সেনাবাহিনীর অভিযান

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি

সাঘাটায় অবৈধ বালু উত্তোলন রোধে সেনাবাহিনীর অভিযান, ‎ছবি: মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলায় যমুনা নদীর ডান তীর ঘেঁষে মুন্সিরহাট খোলা এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের বিশেষ অভিযানে বিপুল সরঞ্জাম জব্দ করা হয়েছে। একই সঙ্গে এক বালু ব্যবসায়ীকে মোটা অঙ্কের জরিমানা গুনতে হয়েছে।

আরও পড়ুন: নাটোরে পরকীয়ায় বাধা দেওয়াই স্ত্রীকে হত্যা


‎মঙ্গলবার বিকেলে টানা চার ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করেন সাঘাটা উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) গাজী মুইদুর রহমান। অভিযানে প্রত্যক্ষ সহযোগিতা করে সেনাবাহিনীর ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি দল। অভিযানে অবৈধ বালু ব্যবসায়ী জীবন রহমান সবুজকে নগদ ৫ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় একটি বাল্কহেট, দুটি চার সিলিন্ডারের মেশিন, একটি স্যালো পাম্প মেশিন, দুইটি ট্রাক্টর (কাকড়া গাড়ি) এবং একটি ট্রলি জব্দ করা হয়।

আরও পড়ুন: গাইবান্ধায় ঘাঘট নদীতে স্কুল শিক্ষিকার লাশ উদ্ধার

‎অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) গাজী মুইদুর রহমান বলেন, ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করে যারা পরিবেশের ক্ষতি করছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। নিয়মিতভাবে এ ধরনের অভিযান চলবে।
‎স্থানীয় সূত্রে জানা গেছে, জরিমানাকৃত ব্যবসায়ী জীবন রহমান সবুজ শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সাঘাটা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছেন। তবে অভিযানে কাউকে আটক করা হয়নি।

More like this
Related

মধ্যেরাতে মাকে দেখতে হাসপাতালে তারেক রহমান

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা...

গাইবান্ধায় মাদকদ্রব্য সেবনে তিন যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

গাইবান্ধায় মাদকদ্রব্য সেবনের অভিযোগে তিন যুবককে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড...

গাইবান্ধায় দুর্গোৎসবের আমেজ, প্রতিমায় শেষ আঁচড় দিচ্ছেন শিল্পীরা

মাহমুদুল হাবিব রিপন, ‎গাইবান্ধা প্রতিনিধি আর মাত্র ২ দিন পরই...

বাসর ঘরে স্বামীর গোপনাঙ্গ কেটে নিলো নববধূ

‎গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় এক নব্যবিবাহিত দম্পতির বাসর রাতে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular