শুক্রবার, মে ২২, ২০২৬

গোবিন্দগঞ্জে র‍্যাব এর উপর হামলা: আদালতে আসামির আত্মসমর্পণ

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন গাইবান্ধা।

গোবিন্দগঞ্জে র‍্যাব এর উপর হামলা: আদালতে আসামির আত্মসমর্পণ ছবি: মোঃ মাহমুদুল হাবিব রিপন গাইবান্ধা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে র‍্যাব সদস্যদের উপর সংঘবদ্ধ হামলার ঘটনায় আদালতে আত্মসমর্পণ করেছেন মামলার ১৭ আসামি। শুনানি শেষে আদালত ১৪ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন এবং ৩ জনকে জামিন দিয়েছেন।

‎গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় র‍্যাব সদস্যদের উপর হামলার ঘটনায় নতুন মোড় নিল মামলার কার্যক্রম। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ১৭ আসামি স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত শুনানি শেষে ১৪ জনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এসময় ৩ জন আসামির জামিন মঞ্জুর করেন বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান।
‎প্রসঙ্গত, গত ১৮ জুলাই (২০২৫) গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের চাঁদপাড়া মেকুরাই গ্রামে অপহরণ ও ধর্ষণ মামলার এক আসামির অবস্থান সংক্রান্ত খবর পেয়ে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি দল অভিযান চালায়। অভিযানের সময় হঠাৎ করে স্থানীয়দের একটি সংঘবদ্ধ দল র‍্যাব সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়। এতে ৫ জন র‍্যাব সদস্য আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।
‎এ ঘটনায় র‍্যাব ডিএডি নাযেক সুবেদার নওশের আলী বাদী হয়ে ওই রাতেই ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

More like this
Related

ভাড়া চাওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহের দুই গ্রুপের সংঘর্ষে, আহত ১০ জন

ভ্যানের ভাড়া চাওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় দুই গ্রুপের...

ঘনবসতিতে অবৈধ ইটভাটা ‎প্রশাসনের নীরবতায় বেপরোয়া MAB ব্রিকস

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন,গাইবান্ধা গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের ইদ্রাকপুর...

আপাতত জাকির নায়েককে বাংলাদেশ সফরের অনুমতি দেইনি সরকার

ভারতীয় বংশোদ্ভূত ইসলামি বক্তা ড. জাকির নায়েক আপাতত বাংলাদেশে...

নাটোরের লালপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে সেনা অভিযান, গ্রেফতার ৩

নাটোর জেলার লালপুর উপজেলায় সেনাবাহিনী যৌথ অভিযানে অবৈধভাবে বালু...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular