শুক্রবার, মে ২২, ২০২৬

ফুলছড়িতে শীতার্তদের পাশে আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্ট

মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি

‎গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া প্রিন্সিপালপাড়া আইডিয়াল মহাবিদ্যালয় মাঠে আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৩৫০ জন শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

‎কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্টের পরিচালক ও বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম। এ সময় আরও উপস্থিত ছিলেন ট্রাস্টের সাধারণ সম্পাদক তৌহিদ জাহান মিতালি এবং ডা. ইলতুতমিস আকন্দ পিন্টু। এছাড়া ট্রাস্টের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা এই মানবিক উদ্যোগে অংশ নেন।

আরও পড়ুন: দুই দিনের যাচাই-বাছাই শেষে গাইবান্ধায় বৈধ ২৯, বাতিল ১৬ মনোনয়ন

‎ ট্রাস্টের পরিচালক ইব্রাহিম আকন্দ সেলিম বলেন,
‎শীতার্ত মানুষের দুঃখ-কষ্ট লাঘব করার জন্য আমাদের এই ছোট প্রচেষ্টা। আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্ট সবসময়ই অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করতে চায়।

‎স্থানীয়রা ট্রাস্টের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শীতের তীব্রতায় যখন নিম্নআয়ের মানুষ চরম কষ্টে থাকে, তখন এমন সহায়তা তাদের জন্য বড় উপকার বয়ে আনে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

আরও পড়ুন: পলাশবাড়ীতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১২

More like this
Related

লালপুরে বিদ্যুতের ট্রান্সফরমার চুরির হিড়িক

এ জেড সুজন,লালপুর (নাটোর) প্রতিনিধি চোরে শোনে না ধর্মের কাহিনী!...

সুন্দরগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত, দুই লাখ টাকা জরিমানা

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অবৈধভাবে...

ব্রহ্মপুত্রের বালাসী-বাহাদুরাবাদ টানেল নির্মাণের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

‎মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি উত্তরবঙ্গের উন্নয়নে ব্রহ্মপুত্র নদে বালাসী-বাহাদুরাবাদ...

গাইবান্ধায় গাছ চাপায় দুই বোনের মর্মান্তিক মৃত্যু

মাহমুদুল হাবিব রিপন, প্রতিনিধি‎ ‎গাইবান্ধায় গাছ কাটার সময় কাটা গাছের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular