শুক্রবার, মে ২২, ২০২৬

নাশকতার মামলায় গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার গ্রেফতার

মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকারকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৪ জানুয়ারি) রাতে শহরের কলেজপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।


‎ডিবি পুলিশ সূত্র জানায়, রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন গাইবান্ধা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম।

.
‎পুলিশের দাবি, আসিফ সরকার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি অঙ্গসংগঠনের সঙ্গে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে নাশকতার মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
‎ডিবি পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, গ্রেফতারকৃত আসিফ সরকারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

More like this
Related

ব্রহ্মপুত্রের বালাসী-বাহাদুরাবাদ টানেল নির্মাণের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

‎মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি উত্তরবঙ্গের উন্নয়নে ব্রহ্মপুত্র নদে বালাসী-বাহাদুরাবাদ...

ভাড়া চাওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহের দুই গ্রুপের সংঘর্ষে, আহত ১০ জন

ভ্যানের ভাড়া চাওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় দুই গ্রুপের...

সাদুল্লাপুরে অবৈধ বাঁধে দেশি মাছ নিধন-প্রশাসনের নীরবতায় ক্ষোভে ফুঁসছে জনতা

‎গাইবান্ধা প্রতিনিধি: মোঃ মাহমুদুল হাবিব রিপন ‎‎গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম...

গাইবান্ধায় ঘাঘট নদীতে স্কুল শিক্ষিকার লাশ উদ্ধার

মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular