শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

বাগাতিপাড়ায় কাঁথাফোঁড়ের আয়েই চলছে মানিকজানের জীবনের চাকা

ফজলে রাব্বি,বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:

বাগাতিপাড়ায় কাঁথাফোঁড়ের আয়েই চলছে মানিকজানের জীবনের চাকা
বাগাতিপাড়ায় কাঁথাফোঁড়ের আয়েই চলছে মানিকজানের জীবনের চাকা

জীবন মানে সংগ্রাম। সেই সংগ্রামের প্রতিটি ধাপে লড়ে যাচ্ছেন বাগাতিপাড়ার এক অদম্য নারী — মানিকজান বিবি। নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের এই নারী নিজের পরিশ্রমে আজও বাঁচিয়ে রেখেছেন জীবনের চাকা।

অনেক বছর আগে স্বামীকে হারান মানিকজান। তখন একমাত্র মেয়েকে নিয়ে ফিরে আসেন বাবার ঘরে। কিছুদিনের মধ্যেই বাবাও মারা যান। এরপর শুরু হয় তাঁর কঠিন দিনযাপন। সংসারে অভাব, না খেয়ে থাকা, কষ্ট—সবকিছুর মধ্যেও তিনি হার মানেননি। মেয়েকে বড় করেছেন, শিক্ষা দিয়েছেন, অবশেষে বিয়ে দিয়েছেন নিজের সামর্থ্য অনুযায়ী। এখন মেয়ে ও জামাই আলাদা সংসারে সুখে আছেন।

অন্যদিকে, মানিকজান এখন বয়স্কা নারী। বয়স হয়েছে অনেক, তাই হাঁটাচলায় ধীরগতি এসেছে। কানে কম শোনেন, চোখেও ঝাপসা দেখেন। তবু বসে থাকেন না। এখনও কাঁথা ও লেপ সেলাইয়ের কাজ করে নিজের খরচ নিজেই চালান তিনি।

প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে সূঁচ-সুতা হাতে বসেন কাজে। একদিনে তিনি দুইটি কাঁথা ফোঁড়তে পারেন। প্রতিটি কাঁথার জন্য মজুরি পান ১০০ টাকা। এই সামান্য টাকাতেই তিনি খাবার ও কাপড়ের খরচ মেটান।

জামনগর কুঠিপাড়া এলাকার এক গৃহিণী বলেন, “মানিকজান আপা খুব পরিশ্রমী মানুষ। খুব অল্প টাকায় তিনি কাঁথা আর লেপ সেলাই করেন। তাঁর হাতে করা কাঁথাগুলো দেখতে দারুণ সুন্দর হয়।”

মানিকজান বিবির হাতে এখনো সেই নিপুণতা। বয়সের ভারে ক্লান্ত হলেও তাঁর মন ভাঙেনি। জীবনের কষ্টকে হাসিমুখে জয় করেছেন তিনি। প্রতিদিন সূঁচে সুতার ফোঁড় তোলার সঙ্গে সঙ্গে তিনি যেন দিচ্ছেন এক জীবন পাঠ—
পরিশ্রম আর ইচ্ছাশক্তি থাকলে বয়স বা অভাব কোনো বাধাই নয়।

More like this
Related

‎আধুনিকতার চাপে বিলুপ্ত প্রায় ‎গাইবান্ধার ঐতিহ্যবাহী তামা-কাঁসার শিল্প

ভিডিও দেখুন বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের গৌরবময় অংশ ছিল তামা,...

গাইবান্ধায় ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

গাইবান্ধা জেলার সদর থানার পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের...

গাইবান্ধায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ ৪৯ জন আটক, ১৭ জন নারী

মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী...

ফুলছড়িতে শীতার্তদের পাশে আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্ট

মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি ‎‎গাইবান্ধার ফুলছড়ি উপজেলার...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular