শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

গাইবান্ধায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ ৪৯ জন আটক, ১৭ জন নারী

মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি:


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে গাইবান্ধা জেলায় ইলেকট্রনিক ডিভাইসসহ ৪৯ জন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ১৭ জন নারী পরীক্ষার্থী রয়েছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত লিখিত পরীক্ষাকালীন সময়ে জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের আটক করেন। এ সময় আটক পরীক্ষার্থীদের কাছ থেকে মোবাইল ফোন, ব্লুটুথ ডিভাইসসহ বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়।


পরীক্ষা সংশ্লিষ্ট সূত্র জানায়, সারাদেশের ৬১ জেলার মতো গাইবান্ধাতেও একযোগে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলায় মোট ৪৩টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হয়। এর মধ্যে ২৪টি কেন্দ্র থেকে নারীসহ মোট ৪৯ জন পরীক্ষার্থীকে আটক করা হয়।
আটক সংখ্যার দিক থেকে সর্বোচ্চ ১১ জন পরীক্ষার্থীকে আটক করা হয় গাইবান্ধা সদর উপজেলার কুপতলা আব্দুল কাইয়ুম হাইস্কুল পরীক্ষা কেন্দ্র থেকে।


বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষণ কুমার দাশ জানান, পরীক্ষাকালীন সময়ে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার অভিযোগে ২৪টি কেন্দ্র থেকে ৪৮ জন পরীক্ষার্থীকে আটক করা হয়। এছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় আরও ৪ জন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। সব মিলিয়ে মোট ৫২ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে ব্লুটুথ ইয়ার ডিভাইস ও অন্যান্য ইলেকট্রনিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে নারী পরীক্ষার্থীও রয়েছে।


তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, গাইবান্ধা জেলায় ৪০০টির বেশি শূন্য পদের বিপরীতে মোট ২৭ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থী এই নিয়োগ পরীক্ষায় অংশ নেন।

More like this
Related

গাইবান্ধায় জামায়াত নেতার গলাকাটা মরদেহ উদ্ধার

গাইবান্ধায় রাস্তার পাশে জামায়াত নেতার গলাকাটা মরদেহ উদ্ধার গাইবান্ধার গোবিন্দগঞ্জ...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় পদযাত্রা

মোঃ মাহমুদুল হাবিব রিপন, ‎গাইবান্ধা প্রতিনিধি ‎অন্তবর্তীকালিন সরকারের মেয়াদকালে তিস্তা...

‎র‍্যাব-১৩ এর মানবিক সহায়তা: কামারজানির চরে শীতবস্ত্র পেল শতাধিক শীতার্ত মানুষ

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা সদর উপজেলার কামারজানি...

সংবাদের পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের অভিযান : ৫ ইটভাটায় ২৩ লক্ষ টাকা জরিমানাসহ বন্ধের নির্দেশ

মোঃ মাহমুদুল হাবিব রিপন,গাইবান্ধা প্রতিনিধি ‎‎এশিয়ান টাইমস বিডি তে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular