সোমবার, মার্চ ২, ২০২৬

বিএনপি নেতাদের চাঁদাবাজির টাকায় গণভোট সম্ভব: নাসীরুদ্দীন পাটওয়ারী

নয়নসহ বিএনপি নেতাদের চাঁদাবাজির টাকায় গণভোট সম্ভব: নাসীরুদ্দীন পাটওয়ারী
নয়নসহ বিএনপি নেতাদের চাঁদাবাজির টাকায় গণভোট সম্ভব: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপি দাবি করছে গণভোট আয়োজন করতে অনেক টাকা লাগবে। কিন্তু বিএনপি নেতাদের চাঁদাবাজির টাকাতেই একটি গণভোট আয়োজন করা সম্ভব।

শনিবার (১ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে অনুষ্ঠিত ‘জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন বলেন, “৫ আগস্টের পর বিএনপির এক প্রার্থীর চাঁদাবাজির টাকায় একটি গণভোট আয়োজন করা যায়। এমনকি ঢাকা মহানগর যুবদল নেতা নয়নের চাঁদাবাজির টাকাতেও গণভোট করা সম্ভব।”

তিনি আরও দাবি করেন, বিএনপি ও জামায়াতের মধ্যে একটি সমঝোতা চলছে। বিএনপি নোট অব ডিসেন্ট থেকে সরে আসবে, আর জামায়াত নির্বাচনের আগে গণভোটের দাবি প্রত্যাহার করবে—এমন গোপন বোঝাপড়ার খবর পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

নাসীরুদ্দীন বলেন, “আমরা এত দিন সিনিয়র নেতাদের জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি। এখন তাদের বুড়িগঙ্গার পানি দিয়ে গোসল করাতে হবে—তাহলেই তাদের মাথা খুলবে। তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন আছে, তবে নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনে।”

ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে এনসিপি মুখ্য সমন্বয়ক বলেন, “আপনি যদি জুলাই সনদের আদেশ কার্যকর করতে পারেন, তাহলে আপনি জনগণের সরকার হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন। আমরা আহ্বান জানাই—আপনি শহীদ মিনারে গিয়ে সব রাজনৈতিক দল ও জনগণকে সঙ্গে নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দিন।”

More like this
Related

খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার...

লালপুরে আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান সহ ৮ জনের ৩ দিনের রিমান্ড

এ জেড সুজন,নাটোর জেলা প্রতিনিধি:গত ঈদুল ফিতরের দিন গুলি...

ধানমন্ডির ৩২ নম্বরে আওয়ামী লীগের কর্মী সন্দেহে গণপিটুনি, তিনজন আটক

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের কর্মী সন্দেহে তিনজনকে...

গাইবান্ধা আসনগুলোতে বিএনপি’র মনোনয়ন যারা পেয়েছেন

‎গাইবান্ধা প্রতিনিধি: মোঃ মাহমুদুল হাবিব রিপন আগামী জাতীয় সংসদ নির্বাচনে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular