শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

নির্বাচনে জোট গঠন নিয়ে যা বললেন জামাতের আমির ডা. শফিকুর রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত কোনো জোট গঠন করবে না। তবে নির্বাচনী আপসের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে বাৰ্তালাপে এ কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা সবাইকে নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে ছাড়ব। নির্বাচন না হলে নানা ধরনের অরাজক সৃষ্টি হতে পারেবলে মনে করেন তিনি।

বিদেশ সফর নিয়ে জামায়াতের আমির বলেন, বিদেশে প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তাদের বুকভরা ভালোবাসায় আমি সিক্ত। তাদের আকাশ সমান প্রত্যাশা এ জাতির কাছে। তারাও জাতি বিনির্মাণে অবদান রাখতে চান। তারা একটু সম্মান চান। প্রবাসীদের সীমাহীন অবদান থাকার পরও আমরা তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে এখনো পেরে উঠছি না।

আগামী নির্বাচন নিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই। এ ছাড়া, পিআর পদ্ধতিতে নির্বাচন আমাদের দাবি, তাই পিআর পদ্ধতিতে নির্বাচন সাধারণ মানুষ সমর্থন দেবে বলে তিনি বিশ্বাস করি।

তৃতীয়বারের মতো দলের সর্বোচ্চ পদে নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সিলেটে এসেছেন শফিকুর রহমান । নিজ জন্মভূমি সিলেট আগমন উপলক্ষে হাজারো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হোন শফিকুর রহমান।

সিলেটে পৌঁছার পর তিনি জেলা ও মহানগর জামায়াত আয়োজিত পৃথক সাংগঠনিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

আরও পড়ুন: আপাতত জাকির নায়েককে বাংলাদেশ সফরের অনুমতি দেইনি সরকার

More like this
Related

ধানমন্ডির ৩২ নম্বরে আওয়ামী লীগের কর্মী সন্দেহে গণপিটুনি, তিনজন আটক

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের কর্মী সন্দেহে তিনজনকে...

শেখ হাসিনাকে দিয়েই অভিযান শুরু করার দাবি ভারতীয় এমপির আসাদউদ্দিন ওয়েইসি

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান ও ভারতীয় লোকসভার...

নাইজেরিয়ায় খ্রিস্টান হত্যার অভিযোগে সামরিক অভিযানের হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় খ্রিস্টানদের...

ঐতিহাসিক সিলেট থেকেই বিএনপির নির্বাচনী লড়াই শুরু, ২২ জানুয়ারি মাঠে নামছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট থেকেই আনুষ্ঠানিক...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular