মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬

কয়েকজনের পদত্যাগে দলে কোনো প্রভাব পড়বে না: আখতার হোসেন

কয়েকজনের পদত্যাগে দলে কোনো প্রভাব পড়বে না: আখতার হোসেন
কয়েকজনের পদত্যাগে দলে কোনো প্রভাব পড়বে না: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, দলের কয়েকজন সদস্যের পদত্যাগে এনসিপির ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। দলের ভেতরে যা কিছু ঘটছে, তা সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

রোববার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে দুটি মামলায় জামিন নিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আখতার হোসেন।

আরও পড়ুন: ঢাকা-১৭ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন তারেক রহমান

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতা বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে আলোচনা চলমান রয়েছে। ঐকমত্য কমিশনের মাধ্যমে জামায়াতের সঙ্গে বিভিন্ন বিষয়ে সমঝোতা হয়েছে, তবে আসন সমঝোতা নিয়ে আলোচনা এখনো শেষ হয়নি।

এর আগে রোববার সকালে আখতার হোসেন আদালতে হাজির হন। পরে আওয়ামী লীগ সরকারের সময় দায়ের করা দুটি মামলায় শুনানি শেষে আদালত তাকে জামিন দেন।

আখতার হোসেনের জামিনের বিষয়টি নিশ্চিত করে তার আইনজীবী আব্দুল্লাহ আল ফারুক জানান, শাহবাগ থানায় বিগত সরকারের আমলে দায়ের করা পৃথক দুটি মামলায় জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট ও রাজনৈতিক সমঝোতা নিয়ে এনসিপির ভেতরে আলোচনা ও মতপার্থক্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।

আরও পড়ুন: দেশে ফেরার পর প্রথমবার বিএনপির গুলশান কার্যালয়ে তারেক রহমান

More like this
Related

মনোনয়নপত্র জমা দিতে ব্যর্থ হিরো আলম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচনে...

বিএনপির ২০০ আসনে একক প্রার্থী তালিকা প্রস্তুত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি এখন নির্বাচনী...

সাঘাটায় বিএনপির দুই গ্রুপের শোডাউন ঘিরে ১৪৪ ধারা জারি

মোঃ মাহমুদুল হাবিব রিপন: গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিএনপি...

জামায়াত আমিরের আগমন উপলক্ষে গাইবান্ধায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন,গাইবান্ধা প্রতিনিধি: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular