শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

দেশে ফেরার পর প্রথমবার বিএনপির গুলশান কার্যালয়ে তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তনের পর প্রথমবারের মতো বিএনপির গুলশান কার্যালয়ে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে তিনি গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত হন। এর আগে বিএনপির মিডিয়া সেল থেকে এ কর্মসূচির বিষয়টি জানানো হয়েছিল।

গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। স্বদেশ প্রত্যাবর্তনের পর ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে এবারই প্রথম তিনি সরাসরি দলের কেন্দ্রীয় কার্যালয়ের কার্যক্রমে অংশ নিলেন। এ সময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সাংগঠনিক বিষয়ে আলোচনা করেন তিনি।

এদিকে রোববার সকালে বিএনপির মিডিয়া সেল থেকে আরও জানানো হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ সংসদীয় আসন থেকে নির্বাচন করবেন।

দলের পক্ষ থেকে বলা হয়েছে, তারেক রহমানের সক্রিয় অংশগ্রহণ আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি ও নির্বাচনী প্রস্তুতিতে নতুন গতি আনবে।

More like this
Related

আগামী ১২ই ফেরুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে সকল দেশী- বিদেশী ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে: শামা ওবায়েদ ইসলাম

শুভ সরকার,নড়াইল প্রতিনিধি বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা...

নির্বাচনে জোট গঠন নিয়ে যা বললেন জামাতের আমির ডা. শফিকুর রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত কোনো জোট গঠন...

নির্বাচনে প্রার্থী হচ্ছেন না আসিফ মাহমুদ, পেলেন নতুন দায়িত্ব

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের অন্যতম...

বিএনপির মেয়াদ উত্তীর্ণ জেলা কমিটি বাতিলের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

মাহমুদুল হাবিব রিপন,‎গাইবান্ধা প্রতিনিধি ফ্যাসিস্ট আওয়ামী লীগ পুণর্বাসনকারী ও গাইবান্ধা...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular