শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

সততার স্পর্শে আধুনিক চিকিৎসা সেবার নতুন ঠিকানা-‎গাইবান্ধা সেন্ট্রাল হসপিটাল অ্যান্ড ডিজিটাল প্যাথলজি।

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধাবাসীর জন্য আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবার নতুন দিগন্ত উন্মোচন হলো। ৯ জানুয়ারি শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে, গাইবান্ধা সেন্ট্রাল হসপিটাল অ্যান্ড ডিজিটাল প্যাথলজি।
‎দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিকেএস সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুদুর রশিদ মন্ডল।
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা কাজিউল ইসলাম, যমনা ক্লিনিকের স্বত্বাধিকারী ফরিদুল ইসলাম, সাপ্তাহিক অবিরাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক হারুন অর রশিদ বাদলসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও চিকিৎসকরা।
‎আলোচনা সভায় বক্তারা বলেন, সততা, দক্ষতা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে এই হাসপাতাল সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দেবে।
‎এই হাসপাতালে রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা সেবা, সার্বক্ষণিক এমবিবিএস ডাক্তার, অভিজ্ঞ সার্জনের মাধ্যমে জেনারেল সার্জারি, মাতৃত্বকালীন পূর্ণাঙ্গ সেবা, নাক-কান-গলা ও অর্থোপেডিক সার্জারি।
‎এছাড়াও রয়েছে অত্যাধুনিক ডিজিটাল প্যাথলজি, 4D কালার আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা, অভ্যন্তরীণ ফার্মেসি ও শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন।
‎গরিব ও অসহায় রোগীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে।
‎কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করে জানান, মানবিক ও আধুনিক চিকিৎসা সেবার মাধ্যমে গাইবান্ধা জেলার স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রতিষ্ঠান।
‎ঠিকানা: বাস টার্মিনাল-খানকাহ শরীফ রোড, উত্তরা, গাইবান্ধা।
‎ প্রয়োজনে মোবাইল ০১৩৩৯ ৮৭৩১৩১

More like this
Related

গাইবান্ধায় শারদীয় দুর্গাপূজায় ৫৮২ মণ্ডপে র‍্যাবের কড়া নিরাপত্তা

মাহমুদুল হাবিব রিপন: ‎গাইবান্ধা প্রতিনিধি আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে গাইবান্ধা...

সাদা পাথর উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান, ট্রাকে ট্রাকে তল্লাশি

সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটনকেন্দ্রকে আগের সৌন্দর্যে ফিরিয়ে আনতে...

ফুলছড়িতে রেগুলেটর নির্মাণ ও খাল সংস্কারের দাবিতে‎ বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

‎‎মোঃ মাহমুদুল হাবিব রিপন গাইবান্ধা প্রতিনিধি ফুলছড়িতে রেগুলেটর নির্মাণ ও...

বেদখলকৃত জমি উদ্ধারে মাঠে নেমেছে নড়াইল জেলা পরিষদ

নড়াইল প্রতিনিধি দীর্ঘদিন যাবত নড়াইল জেলা পরিষদের বেদখলে থাকা কোটি...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular