শুক্রবার, জানুয়ারি ৩০, ২০২৬

দেশের ওপর কেউ খবরদারি করুক সেটা সহ্য করবো না-জামায়াতের আমীর

‎ মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি:

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কারো লাল চোখকে ভয় করি না। আমরা কারো ওপর খবরদারি করতে চাই না। আবার আমাদের দেশের ওপর কেউ খবরদারি করুক সেটাও সহ্য করবো না। আমরা দুর্নীতি ও চাঁদাবাজদের রুখে দেবো।

‎তিনি বলেন, ভয় পেও না চাঁদাবাজ, তোমারাও এই সমাজের মানুষ। তোমাদেরকেও সম্মানজনক কাজ দেব। সমাজে মাথা উঁচু করে চলতে পারবা। তোমার মাকে কেউ আর চাঁদাবাজের মা বলবে না। তোমার স্ত্রীকে কেউ চাঁদাবাজের স্ত্রী বলে খোটা দেবে না। শনিবার দুপুরে গাইবান্ধার পলাশবাড়ীতে ১০ দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎বিগত ৫৪ বছর উত্তরাঞ্চলের নদীগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি অন্য নদীগুলোতে প্রবাহমান রাখতে উদ্যোগ নেওয়া হবে। নদী জীবিত হলে উত্তরবঙ্গ প্রাণ পাবে। তিনি বলেন, যদি চুরির টাকাগুলো ফেরত নিতে পারি আর নতুন চোরদের হাত বন্ধ করে দিতে পারি তাহলে ভালো উন্নয়ন করতে পারব।

আরও পড়ুন: গাইবান্ধায় অগ্নিকাণ্ডে প্রিন্টিং প্রেসসহ ৮টি দোকান পুড়ে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি


‎এই মাটিকে ভালোবাসি উল্লেখ করে জামায়াত আমীর বলেন, শত জুলুমের পরও আমরা কোথাও চলে যাইনি। আল্লাহ সুযোগ দিলে আমরা আপনাদের সঙ্গে নিয়ে চলতে চাই। মায়েদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই।

‎সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা আমীর সদর আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল করিম, পলাশবাড়ি-সাদুল্যাপুর আসনের প্রার্থী মাওলানা নজরুল ইসলাম লেবু, সুন্দরগঞ্জ আসনের প্রার্থী মাজেদুর রহমান, গোবিন্দগঞ্জ আসনের প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার, সাঘাটা-ফুলছড়ি আসনের প্রার্থী আব্দুল ওয়ারেছ সরকার, জনসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা জহুরুল হক সরকার, জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান ও ফয়সাল কবির রানা, জেলা ছাত্রশিবিরের সভাপতি ফেরদৌস সরকার রুম্মান প্রমুখ।

‎বক্তব্য শেষে ডা. শফিকুর রহমান গাইবান্ধা জেলার ৫টি সংসদীয় আসনের ১০ দলীয় জোটের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। প্রার্থীদের হাতে প্রতীক তুলে দিয়ে তিনি বলেন, এই পাঁচজনকে আপনাদের কাছে আমানত হিসেবে রেখে গেলাম। এই আমানতকে আপনারা আমাদেরকে উপহার দেবেন।

‎গাইবান্ধার জনসভা শেষে বগুড়ার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। বগুড়া ও সিরাজগঞ্জে দুটি করে সমাবেশে বক্তব্য দিয়ে পাবনায় যাবেন জামায়ত আমীর। সেখানে জনসভা শেষ করে ঢাকায় ফিরবেন তিনি।

More like this
Related

জামায়াতসহ আট দলের সঙ্গে এনসিপি ও এলডিপির নির্বাচনী সমঝোতা

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত আট দলের সঙ্গে জাতীয় নাগরিক...

নির্বাচনে জোট গঠন নিয়ে যা বললেন জামাতের আমির ডা. শফিকুর রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত কোনো জোট গঠন...

ভোলায় বিএনপি–বিজেপি সমর্থকদের মধ্যে উত্তেজনা, বিজেপি কার্যালয়ে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

ভোলা-১ আসনে বিএনপি ও বিজেপি প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনাকে...

বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্র আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার

গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন বৈরাগীরহাট পুলিশ তদন্ত...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular