শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

গাইবান্ধায় মাদকদ্রব্য সেবনে তিন যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

গাইবান্ধায় মাদকদ্রব্য সেবনের অভিযোগে তিন যুবককে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) জেলা প্রশাসকের কার্যালয়ে পরিচালিত অভিযানে এ সিদ্ধান্ত দেন।

ছবি:মাহমুদুল হাবিব রিপন,‎গাইবান্ধা প্রতিনিধি

‎আদালতের কার্যক্রমে জানা গেছে, অন্তর খন্দকার (২০), সৌরভ হোসেন (২৩) ও মারুফ খন্দকার (২৪) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ ধারায় দোষী সাব্যস্ত হন। আদালত তাদের প্রত্যেককে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। নির্দেশ থাকে, অর্থদণ্ড পরিশোধ না করলে প্রতিটি যুবককে আরও ১ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।


‎কারাদণ্ডপ্রাপ্তরা হলেন
‎১. মো. জিয়াউল খন্দকারের ছেলে অন্তর খন্দকার (২০), গ্রাম: পশ্চিম ফকিরহাটের, উপজেলা ফুলছড়ি,
‎২. মো. সেলিম হোসেনের ছেলে সৌরভ হোসেন (২৩), গ্রাম: উত্তর হবিন সিংহার, উপজেলা সদর,
‎৩.মো. আলাল খন্দকারের ছেলে মারুফ খন্দকার (২৪), গ্রাম: বাবুনিয়ার, উপজেলা পলাশবাড়ী,


‎উল্লেখ্য, গাইবান্ধায় মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত চেকপোস্ট ও অভিযান চালিয়ে মাদক সেবন ও বিপণনের মতো অপরাধ দমন করছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে স্থানীয় শান্তি ও নিরাপত্তা বজায় থাকে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন জানান, ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং জিরো টলারেন্স নীতি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন:র‍্যাবের অভিযানে কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, ৩ জন গ্রেফতার‎



More like this
Related

ইজিভ্যান চালক আলিপ হত্যার মামলার দুই আসামি গ্রেফতার

নড়াইল প্রতিনিধি নড়াইলে ইজিভ্যান চালক আলিপ হত্যার তিন দিনের মধ্যে...

গাইবান্ধায় দুর্গোৎসবের আমেজ, প্রতিমায় শেষ আঁচড় দিচ্ছেন শিল্পীরা

মাহমুদুল হাবিব রিপন, ‎গাইবান্ধা প্রতিনিধি আর মাত্র ২ দিন পরই...

তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় হেযবুত তওহীদের প্রস্তাবনা বিষয়ে মতবিনিময়

মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি ‎প্রত্যেক নাগরিকের ন্যূনতম জীবনমান ও...

গাইবান্ধায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ ৪৯ জন আটক, ১৭ জন নারী

মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular