শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬

গোবিন্দগঞ্জে স্কুল ও খেলার মাঠ দখলের প্রতিবাদে সাঁওতালদের বিক্ষোভ সমাবেশ

মাহমুদুল হাবিব রিপনঃ গাইবান্ধা প্রতিনিধি

গোবিন্দগঞ্জে স্কুল ও খেলার মাঠ দখলের প্রতিবাদে সাঁওতালদের বিক্ষোভ সমাবেশ, ছবিঃ মাহমুদুল হাবিব রিপন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শহীদ শ্যামল মঙ্গল রমেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও খেলার মাঠ দখলের প্রতিবাদে সমাবেশ করেছে আদিবাসী সাঁওতালরা। অভিযোগ রয়েছে, ভূমিদস্যুরা বিদ্যালয়ে হামলা চালিয়ে আসবাবপত্র নষ্ট করেছে এবং শিক্ষার্থীদের ওপর নির্যাতন করে তাদের স্কুলে যাওয়া-আসা বন্ধ করে দিয়েছে। এ ছাড়া তারা মাঠ দখলেরও চেষ্টা চালাচ্ছে।

‎শনিবার জয়পুরপাড়া (বাগদাফার্ম) এলাকায় অভিভাবক ও শিক্ষার্থীরা এ প্রতিবাদ সমাবেশে অংশ নেন।

‎সমাবেশে বক্তারা বলেন, আতাউর রহমান সাবুর নেতৃত্বে একদল ভূমিদস্যু দীর্ঘদিন ধরে সাঁওতাল শিশুদের স্কুলে যেতে বাধা দিচ্ছে। এতে শিক্ষার্থীরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। এমনকি সন্ত্রাসীরা মাঠে খেলাধুলা করতেও বাধা সৃষ্টি করছে। শুধু তাই নয়, তারা বিদ্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে অভিভাবকদের নানা ধরনের হুমকি দিচ্ছে।

‎সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন গৌর পাহাড়ী, আদ্রিযাস মুরমু, রিপন বেসরা জয়, প্রিসিলা মুরমু, আব্দুল আজিজ, শারমিন মারডি, হায়দার আলী ও ব্রিটিশ সরেন প্রমুখ।

‎বক্তারা অবিলম্বে ভূমিদস্যুদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং বিদ্যালয় ও খেলার মাঠ দখলমুক্ত করার দাবি জানান।

আরও পড়ুন: বিএনপির মেয়াদ উত্তীর্ণ জেলা কমিটি বাতিলের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

More like this
Related

দ্রুতগতির ট্রাক উল্টে নিহত ৪, আহত একাধিক

রাজশাহীর পুঠিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দ্রুতগতির ট্রাক উল্টে ঘটনাস্থলেই...

সাদুল্লাপুরে পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

মোঃ মাহমুদুল হাবিব রিপন গাইবান্ধা প্রতিনিধি‎ গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার একটি...

লালপুরে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ডাক বিভাগের দাপ্তরিক কার্যক্রম

লালপুর (নাটোর), ১৪ সেপ্টেম্বর: নাটোরের লালপুর উপজেলার গোপালপুর প্রধান...

লালপুরে অবৈধভাবে আঁখ মাড়াই এর জন্য ৫০ হাজার টাকা জরিমানা

এ জেড সুজন, নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলায় অবৈধভাবে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular