শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

সাদুল্লাপুরে সাপের কামড়ে তরুণের মৃত্যু

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি

সাদুল্লাপুরে সাপের কামড়ে তরুণের মৃত্যু, ছবি: ‎মোঃ মাহমুদুল হাবিব রিপন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সাপের কামড়ে এনামুল হক (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার (৮ অক্টোবর) ভোররাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ‎নিহত এনামুল হক সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের হাবিজার রহমানের ছেলে ও আজগর আলীর নাতি।

‎স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এনামুল মাছ ধরার উদ্দেশ্যে (ঠুসি বসানোর জন্য) পার্শ্ববর্তী কৃষি মাঠে যান। এ সময় তাকে একটি সাপ দংশন করে। প্রথমে বিষয়টি তিনি পরিবারের কাছে গোপন রাখেন। পরে রাত ১০টার দিকে অসুস্থ বোধ করলে পরিবারের সদস্যদের ঘটনাটি জানান।

আরও পড়ুন: গবাদিপশুর এনথ্রাক্স সংক্রমণ রোধে করণীয়

‎পরিবারের লোকজন তাকে দ্রুত রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক এনামুলকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই ভোররাত আনুমানিক ৩টার দিকে তার মৃত্যু হয়।

‎মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রিপোর্টার্স ক্লাব সাদুল্লাপুরের যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি ও ইসলামপুর বালিকা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক জালাল উদ্দীন।

‎এনামুলের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন।
‎বাদ আসর তার জানাজার নামাজ নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

আরও পড়ুন: গাইবান্ধায় যাত্রীবাহী বাস থেকে গ্যাস সিলিন্ডারে লুকানো ১০ কেজি গাঁজা উদ্ধার

More like this
Related

গাইবান্ধা সদর দলিল লেখক সমিতির উদ্যোগে মহাসচিবের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মোঃ মাহমুদুল হাবিব রিপন,গাইবান্ধা ‎প্রতিনিধি গাইবান্ধা সদর দলিল লেখক সমিতির...

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

নাটোরের লালপুরে স্ত্রী লতা খাতুনকে (২৭) হত্যার দায়ে স্বামী...

জীবনযুদ্ধে বাঁচতে চাই নাইমুল

মোঃ ফজলে রাব্বি, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি এক সময় যে তরুণ...

‎নির্বাহী প্রকৌশলী-ঠিকাদার সিন্ডিকেট

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন,গাইবান্ধা। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর গাইবান্ধায় ঘুষ কারবার...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular