শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬

গাইবান্ধায় জামায়াত নেতার গলাকাটা মরদেহ উদ্ধার

গাইবান্ধায় জামায়াত নেতার গলাকাটা মরদেহ উদ্ধার

গাইবান্ধায় রাস্তার পাশে জামায়াত নেতার গলাকাটা মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নজরুল ইসলাম নজির (৪৫) নামে বাংলাদেশ জামায়াতে ইসলামের এক নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৭ আগস্ট) সকালে উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রামের কানিপাড়া এলাকায় রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

আরও পড়ুন: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিতে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি

নিহত নজরুল ইসলাম ওই গ্রামের মৃত তোফাজ্জল মিয়ার ছেলে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামের অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় ওয়ার্ড সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি মনোহারির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

আরও পড়ুনবিদেশে সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের

স্থানীয়দের ধারণা, শনিবার গভীর রাতে কোনো একসময় দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে ফেলে রেখে যায়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।

More like this
Related

মিথ্যা অভিযোগের প্রতিবাদে নড়াইলে সংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া মোড়ে মানববন্ধনে আনিচ শেখ ও...

গাইবান্ধায় শীতের তীব্রতা বৃদ্ধি অব্যাহত : টানা ৪ দিন সূর্যের দেখা মিলছে না

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি ঘন কুয়াশা ও উত্তরের...

তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় হেযবুত তওহীদের প্রস্তাবনা বিষয়ে মতবিনিময়

মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি ‎প্রত্যেক নাগরিকের ন্যূনতম জীবনমান ও...

‎গোবিন্দগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে কলেজ ছাত্র অপহরণ

মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular