বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

ভাড়া চাওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহের দুই গ্রুপের সংঘর্ষে, আহত ১০ জন

ঝিনাইদহের শৈলকুপায় ভ্যানের ভাড়া চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহতের

ভ্যানের ভাড়া চাওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে । আহতদের তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুতুত্বর। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে।

আজ রবিবার (১৭ আগস্ট) সকালে উপজেলার ধাওড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুনবিদেশে সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল শনিবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার লাঙ্গলবাঁধ বাজারে দুই যাত্রীর কাছ থেকে ভাড়া চাওয়াকে কেন্দ্র করে ধাওড়া গ্রামের ভ্যানচালক আরব আলী ও রবিউল ইসলামের মাঝে হাতাহাতি হয়। তারা ধাওড়া গ্রামের আইয়ুব মণ্ডল ও স্বপন মণ্ডলের সমর্থক।

আরও পড়ুনমিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিতে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি

এরই জের ধরে আজ রবিবার সকাল থেকেই ধাওড়া গ্রামে উত্তেজনা চলছিল। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হন।

শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।’

More like this
Related

গাইবান্ধায় দুদিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাহমুদুল হাবিব রিপন, ‎গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের...

‎সাঘাটায় মৎস্য দপ্তরের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার সাঘাটা উপজেলায় মৎস্য...

সততার স্পর্শে আধুনিক চিকিৎসা সেবার নতুন ঠিকানা-‎গাইবান্ধা সেন্ট্রাল হসপিটাল অ্যান্ড ডিজিটাল প্যাথলজি।

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধাবাসীর জন্য আধুনিক ও...

লাইনচ্যুত বগি রেখেই রাজশাহী থেকে ঈশ্বরদী ছুটল ট্রেন

রাজশাহীতে লাইনচ্যুত অবস্থায় একটি বগি ফেলে রেখেই যাত্রা করেছে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular