শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

‎সাঘাটায় মৎস্য দপ্তরের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলায় মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

ছবি: মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা

‎উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, সোমবার বিকেলে কামালেরপাড়া ইউনিয়নের সিলমানের পাড়া প্লাবনভূমি ও ঘুড়িদহ ইউনিয়নের তেনাছেড়া বিলে অভিযান চালানো হয়। এ সময় ২২টি চায়না দুয়ারি জাল এবং ৫টি কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. মিজানুর রহমান।

ছবি: মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা

আরো পড়ুন: ‎গাইবান্ধায় বিএডিসি সেচ প্রকল্পে ঘুষ-বাণিজ্য

এদিকে, একই দিন দুপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আরেকটি যৌথ অভিযানে বিপুল পরিমাণ “শয়তান জাল” জব্দ করে ধ্বংস করা হয়। মৎস্য আইন ১৯৫০ এর আওতায় পরিচালিত ওই অভিযানে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মৎস্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।


‎স্থানীয়রা জানান, এসব অবৈধ জাল ব্যবহার বন্ধ হলে প্রাকৃতিকভাবে মাছের বংশবিস্তার বাড়বে এবং জেলেদের জীবিকা নির্বাহ সহজ হবে। উপজেলা প্রশাসন জানিয়েছে, মৎস্য সম্পদ রক্ষা ও মাছের প্রজনন ব্যাহত না করতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন: গোবিন্দগঞ্জে ৫ কেজি গাঁজা সহ দুই নারী মাদককারবারি গ্রেফতার

More like this
Related

গাইবান্ধায় দুর্গোৎসবের আমেজ, প্রতিমায় শেষ আঁচড় দিচ্ছেন শিল্পীরা

মাহমুদুল হাবিব রিপন, ‎গাইবান্ধা প্রতিনিধি আর মাত্র ২ দিন পরই...

প্রথম আলো-তে মিথ্যা তথ্য প্রকাশের প্রতিবাদে নড়াইলে জুলাই যোদ্ধাদের সংবাদ সম্মেলন

শুভ সরকার, নড়াইল প্রতিনিধি ভিত্তিহীন ও মিথ্যা তথ্য প্রকাশের প্রতিবাদে...

গাইবান্ধায় জামায়াত নেতার গলাকাটা মরদেহ উদ্ধার

গাইবান্ধায় রাস্তার পাশে জামায়াত নেতার গলাকাটা মরদেহ উদ্ধার গাইবান্ধার গোবিন্দগঞ্জ...

নাটোর জেলার গুণী শিক্ষক নির্বাচিত বাগাতিপাড়ার আয়েশা আক্তার

মোঃফজলে রাব্বি , বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি নাটোর জেলার গুণী শিক্ষক...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular