শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগে নড়াইলে মানববন্ধন

নড়াইলের সদর উপজেলার তপনভাগ গ্রামে ইব্রাহিম মোল্যা নামে এক ব্যক্তিকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে শেখহাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন
হয়েছে।

ছবি:শুভ সরকার,নড়াইল

সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগীর স্ত্রী ইরানী খাতুন লিখিত বক্তব্যে বলেন,, সোমবার ভোররাতে ৭–৮ জন লোক ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে। দরজা খুলতেই ইব্রাহিমকে মামলার প্রয়োজনে ডিবি অফিসে যেতে হবে বলে সঙ্গে করে নিয়ে যায়। পরে নড়াইল ডিবি কার্যালয়ে গিয়ে তিনি জানতে পারেন, ডিবি পুলিশ তাকে আটক করেনি।

ইরানী খাতুন অভিযোগ করেন, তার স্বামী নড়াইল সদর থানার একটি হত্যা মামলার এজাহারকারী ও চার্জশিটভুক্ত প্রধান সাক্ষী। ওই মামলার আসামিপক্ষের ইউসুফ, রসুল,আক্তার মোক্তার,কাওয়ুদ, অদুত,রাজু সহ আরো অনেকের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তার আশঙ্কা, আসামিপক্ষই ষড়যন্ত্রমূলকভাবে ডিবি পরিচয়ে তার স্বামীকে তুলে নিয়ে গেছে।

আরো পড়ুন:ভিপি নূর এর উপর হামালার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

তিনি আরো বলেন,আমার স্বামীকে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়েছে। তাকে যেকোনো সময় ক্ষতি করা হতে পারে। আমরা প্রশাসনের কাছে তার নিরাপদ প্রত্যাবর্তন চাই।

সাংবাদিক সম্মেলন শেষে পরিবারের সদস্য, গ্রামবাসীর আয়োজনে শেখহাটি বাজার চৌরাস্তা এলাকায় মানববন্ধন হয়। ঘণ্টা ব্যাপ্পী চলা মানববন্ধনে বক্তব্য দেন, শেখহাটি ইউনিয়ন বিএনপি সভাপতি বাবর আলী মোল্যা, শেখহাটি ইউনিয়ন যুবদলের সাধারণত সম্পাদক আবু জাফর মুরাদ হোসেন,মো. ফজরে করিম,কহিনুর বেগম,রুহুল আমিন প্রমুখ।

এ বিষয়ে জানতে অভিযুক্ত ইউসুফ শেখের সাথে যোগাযোগ করতে তার বাড়িতে গিয়ে পাওয়া যায়নি।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ডিবি পরিচয়ে শেখহাটি তপনভাগ থেকে একজনকে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছে।এঘটনায় একটি অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

আরো পড়ুন:নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৫৪ তম শাহাদত বার্ষিকী পালিত

More like this
Related

অবৈধ বালু উত্তোলন রোধে সেনাবাহিনীর অভিযান

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার সাঘাটা উপজেলায় যমুনা...

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

নাটোরের লালপুরে স্ত্রী লতা খাতুনকে (২৭) হত্যার দায়ে স্বামী...

জীবনযুদ্ধে বাঁচতে চাই নাইমুল

মোঃ ফজলে রাব্বি, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি এক সময় যে তরুণ...

গাইবান্ধায় জামায়াত নেতার গলাকাটা মরদেহ উদ্ধার

গাইবান্ধায় রাস্তার পাশে জামায়াত নেতার গলাকাটা মরদেহ উদ্ধার গাইবান্ধার গোবিন্দগঞ্জ...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular