শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

নড়াইল মুচিপুলে সূর্য সেন সার্বজনীন দুর্গা মন্দিরে কুমারী পূজা অনুষ্ঠিত

শুভ সরকার, নড়াইল প্রতিনিধি

নড়াইল মুচিপুলে সূর্য সেন সার্বজনীন দুর্গা মন্দিরে কুমারী পূজা অনুষ্ঠিত
নড়াইল মুচিপুলে সূর্য সেন সার্বজনীন দুর্গা মন্দিরে কুমারী পূজা অনুষ্ঠিত


শারদীয় দুর্গোৎসবের অষ্টমীতে নড়াইল শহরের মুচিপুল এলাকায় সূর্য সেন সার্বজনীন দুর্গা মন্দিরে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। সৃজিতা ভট্টাচার্যকে দেবী রুপে পূজা করা হয়। সকাল থেকেই মন্দির চত্বরে ভক্তদের উপচে পড়া ভিড় দেখা যায়। পূজা উপলক্ষে সাজানো হয় পূজামণ্ডপ, চারপাশে শোভা পায় আলোসজ্জা আর ঢাকের বাদ্য।


সূরসূর্য সেন সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি কৃষ্ণ পদ বিশ্বাস বলেন, প্রতিবছরের মত এ বছরও উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হচ্ছে,


পূজা কমিটির সাধারণ সম্পাদক বাবুলাল ভাট্টাচার্য জানান, প্রতি বছরের মতো এ বছরও ভক্তদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নানা বয়সের নারী-পুরুষ পূজা উপাচারে অংশ নেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, কুমারী পূজা শক্তির পূজার এক বিশেষ প্রতীক, যা দুষ্টের দমন ও শুভ শক্তির আরাধনা করে।

কুমারী পূজা উপলক্ষে মন্দির ও আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় ছিল পুলিশের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশেই সম্পন্ন হয় দূর্গাপূজার মহাষ্টমী।
এবছর নড়ইল জেলায় মোট ৫২৪টি পূজা মন্ডবে শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হচ্ছে ।

More like this
Related

আজ এস এম সুলতানের ৩১ তম মৃত্যু বার্ষিকী

শুভ সরকার,নড়াইল নড়াইলে বিশ্ব বরেণ্য চিত্র শিল্পী এস, এম ,...

কালের গহ্বরে হারিয়ে যাচ্ছে বাগাতিপাড়ার শাঁখাশিল্প

ফজলে রাব্বি,বাগাতিপাড়া নাটোর নাটোরের বাগাতিপাড়া উপজেলা সদর হতে প্রায় ২০...

জানে আলম অপুকে অপহরণ করে নির্যাতনের অভিযোগ, জরুরি সংবাদ সম্মেলন ডাকল পরিবার

ন্যাশনাল ডেস্ক || এশিয়ান টাইমস বিডি গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক...

ব্রহ্মপুত্রের বালাসী-বাহাদুরাবাদ টানেল নির্মাণের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

‎মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি উত্তরবঙ্গের উন্নয়নে ব্রহ্মপুত্র নদে বালাসী-বাহাদুরাবাদ...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular