শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬

ঐতিহাসিক সিলেট থেকেই বিএনপির নির্বাচনী লড়াই শুরু, ২২ জানুয়ারি মাঠে নামছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট থেকেই আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২২ জানুয়ারি তিনি হজরত শাহজালাল (রা.) ও শাহপরান (রা.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারনার কার্যক্রম সূচনা করবেন।

বিএনপির নির্ভরযোগ্য একটি সূত্রে জানা যাই, তারেক রহমান ওই দিন সকালে ঢাকা থেকে সিলেটে পৌঁছে প্রথমে দুই দরবার শরিফে জিয়ারত করবেন। তারপর তিনি সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

আরও পড়ুন: কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের আন্দোলন, পুলিশের সঙ্গে সংঘর্ষ

এর মধ্য দিয়েই সারাদেশে বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

বিএনপির সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরুরএকটি বিশেষ রাজনৈতিক ইতিহাসের তাৎপর্য রয়েছে। ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সিলেট থেকে মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করেছিলেন। ওই নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি।

পরবর্তীতেও ২০০৮ সালের জাতীয় নির্বাচনে বেগম খালেদা জিয়া হজরত শাহজালাল (রা.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারে অংশ নেন। তবে ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর এবার এই ঐতিহ্যবাহী দায়িত্ব পালন করতে যাচ্ছেন তারেক রহমান।

এদিকে দলীয় সূত্র জানায়, খুব শিগগিরই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়টি চূড়ান্ত হতে পারে। তবে কখন এবং কোন প্রক্রিয়ায় তাকে চেয়ারম্যান পদে অধিষ্ঠিত করা হবে—সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। আসন্ন নির্বাচনের সময়সূচিকে সামনে রেখে দলকে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হতে পারে বলে জানা গেছে ।

আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ

More like this
Related

শেখ হাসিনাকে দিয়েই অভিযান শুরু করার দাবি ভারতীয় এমপির আসাদউদ্দিন ওয়েইসি

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান ও ভারতীয় লোকসভার...

দেশে ফেরার পর প্রথমবার বিএনপির গুলশান কার্যালয়ে তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তনের পর প্রথমবারের মতো...

স্বেচ্ছাসেবক দলের মুসাব্বিরকে সন্ত্রাসীরা গুলি করে হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন,গাইবান্ধা প্রতিনিধি‎‎স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের...

জুলাই সনদে একবিন্দু ছাড় নয়: নাহিদ

জুলাই সনদের ক্ষেত্রে সরকারকে একবিন্দুও ছাড় দেবেন না বলে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular