শুক্রবার, মে ২২, ২০২৬

গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামের নেতা নজরুল হত্যা মামলার মূল আসামী গ্রেফতার

জামায়াত নেতা নজরুল ইসলাম হত্যাকাণ্ডের মূল আসামী গ্রেফতার

জামায়াত নেতা নজরুল ইসলাম হত্যাকাণ্ডের মূল আসামী গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট ইউনিয়নে আলোচিত জামায়াত নেতা নজরুল ইসলাম হত্যাকাণ্ডের মূল আসামীকে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকু ও নিহত নজরুল ইসলামের দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

এ প্রসঙ্গে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য ব্যবহার করে খুব অল্প সময়ের মধ্যেই মূল আসামিকে শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়েছে। তিনি বলেন, “অপরাধ যতই বড় হোক না কেন, গোবিন্দগঞ্জ থানা পুলিশ অপরাধীদের ছাড় দেবে না।”

উল্লেখ্য উপজেলায় নামে বাংলাদেশ জামায়াতে ইসলামের এক নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রোববার (১৭ আগস্ট) সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রামের কানিপাড়া এলাকায় রাস্তার পাশে নজরুল ইসলাম নজির (৪৫) মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

নিহত নজরুল ইসলাম ওই গ্রামের মৃত তোফাজ্জল মিয়ার ছেলে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামের অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় ওয়ার্ড সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি মনোহারির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

দ্রুত সময়ে আসামী গ্রেফতারের ঘটনায় স্থানীয় জনগন পুলিশের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করেন, ওসি বুলবুল ইসলামের নেতৃত্বে এ সাফল্য গোবিন্দগঞ্জ থানার পেশাদারিত্ব ও আন্তরিকতার প্রমাণ বহন করছে।


পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য দিক নিয়েও তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনমিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিতে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি

আরও পড়ুন: সাড়ে ৫ মাস পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

More like this
Related

গাইবান্ধা জেলা কারাগারে আওয়ামীলীগের সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু

মোঃ মাহমুদুল হাবিব রিপন গাইবান্ধা ‎‎গাইবান্ধা জেলা কারাগারে থাকা আবু...

গোবিন্দগঞ্জে পুলিশের ওপর হামলায় ৬ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি: ‎গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ইউনিয়ন...

গাইবান্ধায় শারদীয় দুর্গাপূজায় ৫৮২ মণ্ডপে র‍্যাবের কড়া নিরাপত্তা

মাহমুদুল হাবিব রিপন: ‎গাইবান্ধা প্রতিনিধি আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে গাইবান্ধা...

তীব্র শীতে বিপর্যস্ত গাইবান্ধা: কয়েক দিন ধরে সূর্যের দেখা নেই

‎মোঃ মাহমুদুল হাবিব রিপন,গাইবান্ধা প্রতিনিধি এ বছর জানুয়ারির শুরুতেই গাইবান্ধা...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular