শুক্রবার, মে ২২, ২০২৬

০৩ বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে গ্রেফতার

বগুড়া সদর উপজেলার সাবগ্রামে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে পঞ্চম শ্রেণির ( ১২ বছর বয়সী) শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।

ভুক্তভোগী শিশুটি বর্তমানে স্বাস্থ্য পরীক্ষা জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ জানায়, সোমবার (১৮ আগস্ট) বিকেল ৫টার দিকে সদর উপজেলার সাবগ্রামে এ ঘটনা ঘটে। পরে শিশুটির পরিবার থানায় অভিযোগ দায়ের করলে রাতেই অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী ওই কিশোর ভুক্তভোগী শিশুটিকে ডেকে নিয়ে যায় এবং সেখানে এ ন্যক্কারজনক ঘটনা ঘটে। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবার বিষয়টি জানতে পারে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাশির জানান, অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে,মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা চলছে।

More like this
Related

জানে আলম অপুকে অপহরণ করে নির্যাতনের অভিযোগ, জরুরি সংবাদ সম্মেলন ডাকল পরিবার

ন্যাশনাল ডেস্ক || এশিয়ান টাইমস বিডি গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক...

শিশু ধর্ষণ মামলার পালাতক আসামী গ্রেফতার

মোঃ মাহমুদুল হাবিব রিপন,‎গাইবান্ধা প্রতিনিধি ‎গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পূর্ব...

ভাড়া চাওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহের দুই গ্রুপের সংঘর্ষে, আহত ১০ জন

ভ্যানের ভাড়া চাওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় দুই গ্রুপের...

গাইবান্ধা সরকারি বালিকা বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মোঃ মাহমুদুল হাবিব রিপন, ‎গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা সরকারি বালিকা বিদ্যালয়ের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular